সাংবাদিক কাউসার চৌধুরীর মাতার ইন্তেকাল সিলেট প্রেসক্লাবের শোক

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

সিলেট প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক সিলেটের ডাক-এর সিনিয়র রিপোর্টার কাউসার চৌধুরীর মাতা রফিকুন্নেছা চৌধুরী আর নেই। আজ সোমবার (২৮.৯.২০২০) সকাল ১০টা ২৫ মিনিটে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহ…রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। তিনি দুই পুত্র ও চার কন্যাসহ অনেক গুণগ্রাহী আত্মীয়স্বজন রেখে গেছেন।

Manual7 Ad Code

সাংবাদিক কাউসার চৌধুরীর বাবা আতাউর রহমান চৌধুরী ২০০২ সালে ইন্তেকাল করেন।

Manual2 Ad Code

মরহুমার নামাজে জানাজা আজ সোমবার বাদ আছর সুনামগঞ্জের দিরাই উপজেলার তাড়ল ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে।

পারিবারিক সূত্র জানায়, গত সপ্তাহে মরহুমাকে ঢাকার ল্যাব এইড হাসপাতালে উন্নত চিকিৎসা প্রদান করা হয়। এরপর তাকে গ্রামের বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলার তাড়ল গ্রামে নিয়ে আসা হয়। সেখানে আজ ভোরে তিনি ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Manual5 Ad Code

এদিকে, সিলেট প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কাউসার চৌধুরীর মাতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট প্রেসক্লাব নেতৃবৃন্দ।

Manual6 Ad Code

প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মো. রেনু এক শোকবার্তায় মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code