বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ও ইবনে সিনার মধ্যে সমঝোতা স্মারক সই

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

নিউজ ডেস্ক: বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ও ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। আজ সোমবার বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের বোর্ডরুমে এই চুক্তি সই হয়।

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) আনন্দ কুমার সাহা ও ইবনে সিনা ট্রাস্টের এজিএম ও হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মুহাম্মাদ নিয়াজ মাখদুম শিবলী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউতে সই করেন।

Manual7 Ad Code

এই চুক্তি অনুসারে ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, অধ্যয়নরত শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সব ধরনের প্যাথলজিক্যাল টেস্টে ৩৫ শতাংশ, পিসিআর পরীক্ষায় ৩০ শতাংশ, রেডিওলজিক্যাল ও ইমেজিং পরীক্ষায় ৩০ শতাংশ, ডেন্টাল সেবায় ১০ শতাংশ এবং ফিজিওথেরাপি সেবায় ১০ শতাংশ চিকিৎসা ছাড় দেওয়া হবে।

চুক্তিতে উল্লেখ করা হয় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাসহ তাঁদের স্বামী বা স্ত্রী, বাবা-মা ও সন্তানেরা ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের যে কোনো শাখায় এই সুবিধা নিতে পারবেন।

Manual2 Ad Code

এ ছাড়া অধ্যয়নরত শিক্ষার্থীরাও দেশের যে কোনো শাখায় নির্ধারিত ছাড়ে সেবা নিতে পারবেন। তবে তাঁদের মা-বাবা শুধুমাত্র রাজশাহী শাখায় এ সব সুবিধা পাবেন। ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে চিকিৎসা সেবা নেওয়ার সময় প্রতিষ্ঠানের পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে।

Manual1 Ad Code

এমওইউ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সুরঞ্জিত মণ্ডল, প্লানিং অ্যান্ড ডেভেলপমেন্টের ডেপুটি ডিরেক্টর সিরাজুর রহমান, ইবনে সিনা রাজশাহী শাখার ডেপুটি ম্যানেজার ও ইউনিট ইনচার্জ মো. সাহিদুর রহমান সাঈদ, বিজনেস ডেভেলপমেন্ট ইনচার্জ জি এ রায়হান, করপোরেট বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মো. মাসুদ রানা ও শামীম ফেরদৌসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code