প্রিন্স উইলিয়ামের সামনে জ্ঞান হারালেন ৩ ব্রিটিশ সেনা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

লন্ডন প্রতিনিধি: লন্ডনে তাপপ্রবাহের কারণে কুচকাওয়াজ অনুশীলনের সময় প্রিন্স উইলিয়ামের সামনেই জ্ঞান হারিয়ে পড়ে যান ৩ ব্রিটিশ সেনা। গতকাল রোববার বার্ষিক ‘ট্রুপিং দ্য কালারের’ জন্য কুচকাওয়াজের প্রস্তুতি নিচ্ছিল ব্রিটিশ সামরিক বাহিনীর একটি দল। তখনই এ ঘটনা ঘটে।

পশমের তৈরি ‘টিউনিক’ নামক বিশেষ ধরনের পোশাকের সঙ্গে ভালুকের চামড়ার তৈরি টুপি পরে কুচকাওয়াজ অনুশীলনের সময় অজ্ঞান হন তারা। তখন লন্ডনের তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস।

Manual8 Ad Code

টুইটারে এক পোস্টে প্রিন্স উইলিয়াম বলেন, ‘এই গরমের মধ্যেও আজ সকালে কুচকাওয়াজে উপস্থিত থাকা সেনাদের ধন্যবাদ। জ্ঞান হারানোর কিছুক্ষণ পর স্বাভাবিক হয়ে আবারও কুচকাওয়াজে যোগ দেওয়ার চেষ্টা করেন এক সেনা। বিষয়টি চোখে পড়লে তাকে সাহায্য করতে ছুঁটে যান স্বাস্থ্যকর্মীরা।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code