যা বললেন জিৎ-অঙ্কুশ জেমসের ‘বাবা’ গানে মুগ্ধ হয়ে

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

বিনোদন ডেস্কঃ নগরবাউল জেমসের তারকা খ্যাতি দেশের সীমানা পেরিয়ে ভারতে ছড়িয়েছে বহুকাল আগেই। বলিউডে প্লে-ব্যাক করেছেন জেমস। তার হিন্দি গান শ্রোতাপ্রিয়তার তুঙ্গে।

প্রিন্স মাহমুদের কথা ও সুরে জেমসের কণ্ঠে গাওয়া গানটি দীর্ঘ দুই দশক আগে প্রকাশিত হলেও তা এখনো সমানভাবে জনপ্রিয়। পশ্চিমবঙ্গের মানুষ জেমসের ‘বাবা’ গান বলতেই আত্মহারা। সেখানের টিভি চ্যানেলগুলোর রিয়েলি শোতে প্রায়ই গানটি বাজানো হয়।

Manual7 Ad Code

এবার জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘ডান্স বাংলা ডান্স’ মঞ্চে বাজল জেমসের ‘বাবা’ গান। গানটির সঙ্গে স্টেড পারফর্ম করেন রাকেশ ও প্রীতম।

Manual7 Ad Code

তাদের হৃদয়ছোঁয়া পারফরম্যান্স ও গানের কথায় মুগ্ধ হয়ে যান বিচারক, অতিথি, দর্শক সবাই। গান চলকালীন অনেকের চোখ ছলছল করে উঠে। কেঁদে ফেলেন কেউ।

সম্প্রতি হয়ে যাওয়া সেই অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন কলকাতা ছবির জনপ্রিয় নায়ক জিৎ, অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। সঞ্চালনায় ছিলেন অভিনেতা অঙ্কুশ হাজরা। এছাড়া বলিউড তারকা গোবিন্দ ছিলেন অতিথি বিচারক হিসেবে।

গান শেষে সবার চোখই ভিজে যায়, তারা প্রত্যেকেই মুগ্ধতা প্রকাশ করেন।

নাচের পরিবেশনা শেষে পারফরমারকে জিৎ বলেন, ‘গানটাই এতই সুন্দর, আর এত দিনে তোমার ইচ্ছে পূরণ হয়েছে, তুমি তোমার বাবাকে কাছে পেয়েছ, গানটাও সে রকম। সুন্দর একটা জাদুকরী মুহূর্তের অবতারণা হয়েছে।’

Manual4 Ad Code

অনুষ্ঠানের অন্যতম সঞ্চালক অঙ্কুশ হাজরা বলেন, ‘এই গানের কথা ও সুর যিনি করেছেন, প্রিন্স মাহমুদ ভাই, জেমস ভাইয়ের গাওয়া। এত সুন্দর একটা গান কম্পোজ করা ও গাওয়ার জন্য আমরা কৃতজ্ঞ আপনাদের কাছে।’

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code