ফেঞ্চুগঞ্জের ৫টি ইউনিয়নে বিজয়ী যারা

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

শরীফ গাজী সিলেট : বৃহস্পতিবার (১৬ মার্চ) সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া সম্পন্ন হয় ভোটগ্রহণ।

Manual1 Ad Code

গণনা শেষে বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল অনুযায়ী- উপজেলার ১নং সদর ইউনিয়ন তায়ফুর রহমান শাহিন নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন।

Manual1 Ad Code

২নং মাইজগাঁও ইউনিয়নে জুবেদ আহমেদ চৌধুরী শিপু বিজয়ী হয়েছেন নৌকা প্রতীক নিয়ে।

Manual5 Ad Code

৩নং ঘিলাছড়া ইউনিয়নে সাইফুল ইসলাম মনা নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন।

তবে বাকি দুই ইউনিয়নে নৌকা পরাজিত হয়েছে। এ দুটির মধ্যে ৪নং উত্তর কুশিয়ারা ইউনিয়নে দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিএনপি নেতা আহমেদ জিলু। তিনি লড়াই করেছেন আনারস প্রতীক নিয়ে।

Manual5 Ad Code

অপরদিকে, উপজেলার ৫নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আবজাল হোসাইন। তিনি ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code