বিনিয়োগের জন্য আগ্রহী ভারতীয়

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট: ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারতীয় বিনিয়োগকারীরা বাংলোদেশে বিনিয়োগের জন্য আগ্রহী। মঙ্গলবার (১৮ জুলাই) এফবিসিসিআই কার্যালয়ে এক বৈঠকে তিনি এ কথা বলেন।

Manual5 Ad Code

প্রণয় কুমার ভার্মা বলেন, ‘বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের বিশাল সম্ভাবনা রয়েছে।’ ভারত বর্তমানে আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বলেও জানান ভারতীয় হাইকমিশনার।

এ সময় বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পাশাপাশি দক্ষিণ এশীয় অঞ্চলে আঞ্চলিক বাণিজ্য আরও জোরদারের তাগিদ দেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন।

এফবিসিসিআই সভাপতি বলেন, ‘বাংলাদেশ ও ভারতের মধ্যে দারুণ বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। তবে দুই দেশের বাণিজ্যকে আরও জোরদার করার সুযোগ রয়েছে। ভারতে রফতানি করার মতো বাংলাদেশের অনেক সম্ভাবনাময় পণ্য রয়েছে, যেগুলো ভারত বিশ্বের অন্যান্য দেশ থেকে আমদানি করে। বাংলাদেশ এই সুযোগ কাজে লাগাতে পারে।’

Manual4 Ad Code

তিনি বলেন, ‘বাংলাদেশে তৈরি টাইলস, সিরামিকস পণ্য, ইলেকট্রনিক্স যন্ত্রপাতি, বাইসাইকেলসহ বেশ কিছু আন্তর্জাতিক মানসম্পন্ন পণ্য ইউরোপের বিভিন্ন দেশে রফতানি হচ্ছে।’ এই পণ্যগুলো বাংলাদেশ ভারতে রফতানি করতে পারে বলে মন্তব্য করেন তিনি।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code