৪দিন বন্ধের পর সিলেটে গরু-ছাগলের মাংস বিক্রি শুরু

লেখক:
প্রকাশ: ৪ years ago
?????????????????????????????????????????????????????????

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট : সিলেট সিটি করপোরেশন (সিসিক) কর্তৃক গরু-ছাগলের মাংসের দাম নির্ধারণ করে দেয়ায় আন্দোলনে নেমেছিলেন মহানগর এলাকার মাংস ব্যবসায়ীরা। দাম প্রত্যাহার না করা হলে মাংস বিক্রি করবেন না বলে জানিয়েছিলেন তারা।

তবে সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর আশ্বাসে সোমবার (১১ এপ্রিল) থেকে আন্দোলন প্রত্যাহার করে মাংস বিক্রি শুরু করেছেন ব্যবসায়ীরা।

Manual3 Ad Code

সিলেট মাংস ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল খালিক জানান, গত বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকাল থেকে ব্যবসায়ীরা মাংস বিক্রি বন্ধ রেখেছিলেন। তাদের দাবি ছিল মহানগর এলাকায় সিলেট সিটি করপোরেশন গরুর মাংস ৬০০ ও ছাগলের মাংস ৮৫০ টাকা নির্ধারণ করে দিয়েছে। এর চেয়ে বেশি দাম রাখলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল-জরিমানা করা হয়। এই দামে মাংস বিক্রি করে তাদের পুঁজি তোলা সম্ভব হয় না। এর জন্য সিসিকের বেঁধে দেয়া দামে মাংস বিক্রি করা কঠিন হয়ে পড়ে।

Manual7 Ad Code

আব্দুল খালিক আরও বলেন, সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী রোববার রাতে মাংস ব্যবসায়ীদের কথা শুনেছেন। তিনি দাম পুননির্ধারণ করে দেওয়ার আশ্বাস দিলে আমরা পুনরায় মাংস বিক্রি শুরু করেছি।

এদিকে সিসিক নতুন করে দাম নির্ধারণ করে না দিলেও ব্যবসায়ীরা ৬শ টাকার উপরে গরুর মাংস বিক্রি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

শাহজালাল উপশহর এলাকার বাসিন্দা জুনেদ আহমদ চৌধুরী বলেন, উপশহরের একটি দোকানে গরুর মাংস কিনতে যাই। আমার কাছ থেকে ৬৮০ টাকায় এক কেজি গরুর মাংস বিক্রি করা হয়। এ বিষয়ে সিসিককে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

Manual5 Ad Code

খোঁজ নিয়ে জানা যায়, সিলেট নগরীর প্রায় প্রতিটি মাংসের দোকানেই প্রতি কেজি গরুর মাংস ৬শ টাকার উপরেই বিক্রি করছেন ব্যবসায়ীরা।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code