হবিগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ হবিগঞ্জের মাধবপুরে মঙ্গলবার (২৬ অক্টোবর) ভোরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন।

Manual8 Ad Code

নিহতরা হলেন, চুয়াডাঙ্গা জেলার জীবননগড় সন্ধ্যা গ্রামের হায়দার আলীর ছেলে আউয়াল মিয়া (৩০) ও রফিকুল ইসলাম (২৬)।

বিষয়টি নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাইনুল ইসলাম জানান, ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজিবাজার এলাকায় সিলেট থেকে ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীতে দিক থেকে আসা অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই ট্রাকের চালক মারা যায়।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

Manual6 Ad Code

স্থানীয় লোকজন জানান, মূলত কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code