হ্যাটট্রিক জয়ের পর মমতার শপথ আজ

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ   পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বিধানসভায় বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করবেন। বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুর ২ টায় তার সঙ্গে শপথ নেবেন শমসেরগঞ্জ ও জঙ্গিপুর কেন্দ্রের দুজন বিজয়ী প্রার্থী। তিন তৃণমূল কংগ্রেস বিধায়কের শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল জগদীপ ধানখড়।

এর আগে সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভার স্পীকার বিমান বন্দ্যোপাধ্যায় পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে এ ব্যাপারে আলোচনা করেন।

Manual8 Ad Code

সূত্র জানিয়েছে, পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড় চেয়েছিলেন রাজভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানটি করা হোক। কিন্তু সোমবার পার্থ চট্টোপাধ্যায় এক চিঠিতে জানান, ৭ অক্টোবর মমতা বন্দ্যোপাধ্যায় সাংসদ হিসেবে বিধানসভায় শপথ নেবেন এবং সেই অনুষ্ঠানে রাজ্যপালকে শপথবাক্য পাঠ করানোর জন্য অনুরোধ করা হয়েছে।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code