কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে সতর্ক করলেন এআই ‘গডফাদার’ হিন্টন

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিষয়ে সাবধান করলেন এআই গডফাদার নামে বহুল পরিচিত জিওফ্রে হিন্টন। সম্প্রতি গুগল থেকে চাকরি ছেড়েছেন ৭৫ বছরের এই কম্পিউটার বিজ্ঞানী।

Manual2 Ad Code

এআই’কে ভীতিকর হিসেবে আখ্যা দিয়ে এই বিষয়ের ওপর কাজ করা নিয়ে অনুতাপ প্রকাশ করেছেন হিন্টন। তিনি বলেন, ‘বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের চেয়ে বেশি বুদ্ধিমান না হলেও তা হতে আর খুব বেশি দেরি নেই।’

ডিপ লার্নিং ও নিউরাল নেটওয়ার্কের ওপর তার গবেষণা চ্যাট জিপিটি ও অন্যান্য কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরিতে ব্যাপকভাবে অবদান রাখে।

Manual4 Ad Code

বয়সের কারণে চাকরি ছেড়েছেন বলে জানান এই মনস্তত্ত্ববিদ। তিনি বলেন, ‘এখন ৭৫ বছর চলছে আমার। অবসরে যাওয়ার সময় হয়েছে এবার।’

Manual6 Ad Code

নিউইয়র্ক টাইমসকে তিনি বলেছেন, ‘এআই ব্যবহার করে অপরাধমূলক কাজ করা আরও সহজ হয়ে উঠছে, বিষয়টি অবশ্যই উদ্বেগ সৃষ্টির মতো।’

Manual2 Ad Code

তবে গুগলের সমালোচনা করতে নারাজ হিন্টন। টেক জায়ান্ট কোম্পানি গুগলকে ‘দায়িত্বশীল’ বলে আখ্যা দেন তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code