পরীক্ষা চালাচ্ছে ইউটিউব

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট:অনলাইনে গেমস খেলা যাবে এমন একটি প্রোডাক্টের পরীক্ষা চালাচ্ছে ইউটিউব। সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নালে এমন একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে।

Manual5 Ad Code

রিপোর্টে জানানো হয়, বিষয়টি গুগল তার কর্মীদের একটি ই-মেইলের মাধ্যমে জানায়। প্রতিষ্ঠানটি তার কর্মীদের প্লেএবলস নামে নতুন এই সেবা পণ্য পরীক্ষার জন্য আহ্বান জানায়। গেমটি পরীক্ষার জন্য উন্মুক্ত করা হয়েছে।

Manual5 Ad Code

সংবাদ মাধ্যম রয়টার্স জানায়, গেমটি ইউটিউবের ওয়েব সংস্করণ, অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় মোবাইল সংস্করণেও খেলা যাবে। ইউটিউবের একজন মুখপাত্র বলেন, প্রতিষ্ঠানটি একটি নতুন ফিচার পরীক্ষা চালাচ্ছে এবং এ বিষয়ে এখনই ঘোষণা দেওয়ার মতো কিছু নেই। ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, ইউটিউবে যেখানে এতোদিন গেম স্ট্রিম করা এবং লাইভ স্ট্রিম করা গেম দেখানো হতো সেখানে অনলাইন গেম হোস্ট করার মাধ্যমে আয়ের নতুন ক্ষেত্রে তৈরি করার চেষ্টা চলছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code