ভারতের মুর্শিদাবাদে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির ও সাংবাদিকদের পুরস্কার প্রদান

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual5 Ad Code

সালেহ আহমদ (স’লিপক):

ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে গ্লোবাল প্রপার্টিজ লিমিটেড ও বহরমপুর সুশ্রুত আই হসপিটালের যৌথ উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে আধুনিক চক্ষু পরীক্ষা শিবিরে দুই শতাধিক মানুষের চক্ষু পরীক্ষা, চশমা ও ঔষধ বিতরণ করা হয়। পাশাপাশি জেলার ১৫জন সাংবাদিককে গ্লোবাল প্রপার্টিজ এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫ পুরস্কার প্রদান, মানপত্র, সুদৃশ্য স্মারক, উত্তরীয়, রিস্ট ব্যান্ড, মেডেল ও কলম দিয়ে সম্মাননা জানানো হয়েছে।

Manual3 Ad Code

সোমবার (১১ অগাস্ট) মুর্শিদাবাদের ধুলিয়ানে একটি বেসরকারি লজে সামশেরগঞ্জ মেরিলিবন ক্লাব ও সবুজ সংঘের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত বিনামূল্যে আধুনিক চক্ষু পরীক্ষা শিবিরে দুই শতাধিক মানুষের চক্ষু পরীক্ষা করা হয়।
চক্ষু শিবিরে সামশেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষ, ধুলিয়ান মিউনিসিপালিটির চেয়ারম্যান ইনজামুল ইসলাম রাজা, বিশিষ্ট শিল্পপতি ও সমাজকর্মী রামকৃষ্ণ সিং চুন্নু, সমাজকর্মী বাশির আলী, জনপ্রিয় সুইটস এর কর্তা সমাজকর্মী হুমায়ুন আনসারী, তরুণ সমাজকর্মী ইকবাল হোসেন, সামশেরগঞ্জ থানার পুলিশ অফিসার অভিরাম মন্ডল, পুলিশ অফিসার সুমন্ত দাস, তরুণ প্যাথলজিস্ট ইমতিয়াজ আলম সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

শিল্পপতি রামকৃষ্ণ সিং চুন্নু তাঁর বক্তব্যে বলেন, মুর্শিদাবাদ জেলাবাসির তরফে গ্লোবাল প্রপার্টিজ লিমিটেডের কর্তা আলি আহসান বাপিকে অসংখ্য ধন্যবাদ জানাই ধুলিয়ানের বুকে এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য। বহু অসহায়, গরীব, দুঃস্থ মানুষ এতে উপকৃত হবেন। আলি আহসান বাপি বহু অসহায় মানুষের দোয়া আশীর্বাদ পাবেন। তিনি আরও বলেন, গ্লোবাল প্রপার্টিজ লিমিটেড শুধু একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানই নয়, এটি একটি সামাজিক প্রতিষ্ঠানও।

Manual2 Ad Code

গ্লোবাল প্রপার্টিজ লিমিটেডের কর্তা সাংবাদিক আলি আহসান বাপি বলেন, আগামীতে আরও বহু সামাজিক কর্মকান্ড অনুষ্ঠিত হবে। আমরা সমাজের পিছিয়ে পড়া, অবহেলিত মানুষদের পাশে থেকে কাজ করতে চাই।

Manual6 Ad Code

ডেস্ক: এস

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code