বাংলাদেশে দেখা যাবে না তামিমদের খেলা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

ডেস্ক নিউজ: আগামী ৯ মে থেকে ইংল্যান্ডের চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজ শুরুর আগে বাংলাদেশের সমর্থকদের খেলা দেখা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এক বিজ্ঞপ্তিতে এই সিরিজের ব্রডকাস্টারদের তালিকা প্রকাশ করেছে আয়ারল্যান্ড ক্রিকেট। সেখানে নেই বাংলাদেশের কোনও টিভি চ্যানেলের নাম! লেখা- দ্রুত নিশ্চিত করা হবে। আপাতত বাংলাদেশের মানুষ টিভিতে এই সিরিজ দেখতে পাচ্ছেন না।

Manual6 Ad Code

বাংলাদেশে খেলা দেখা না গেলেও ভারতের দর্শকরা বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দেখতে পারবেন। ফ্যানকোডের মাধ্যমে সাকিবদের খেলা দেখতে পারবেন ভারতের দর্শকরা। আয়ারল্যান্ডের সমর্থকরা প্রিমিয়ার স্পোর্টসের মাধ্যমে খেলা দেখার সুযোগ পাবেন। অন্যদিকে নর্থ আমেরিকার দর্শকরা উইলো টিভিতে সাকিব-তামিমদের ম্যাচ উপভোগ করতে পারবেন।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code