ভ্যাকসিন অনুমোদিত হলেই দেশে আসবে: স্বাস্থ্যমন্ত্রী

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেন, ভ্যাকসিন আনতে সরকার অন্যান্য দেশের সঙ্গেও আলোচনা অব্যাহত রেখে চলেছে। ভ্যাকসিন অনুমোদিত হলে আমাদের দেশে আনতে কোনও বিলম্ব হবে না। আজ বিকালেরাজধানীর আগারগাঁওয়ের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের নবনির্মিত কার্ডিয়াক ক্যাথল্যাব জোন-২ এর উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনার এই সংকটকালে দেশের স্বাস্থ্যখাত করোনা মোকাবিলা করার পাশাপাশি অন্যান্য চিকিৎসাসেবাও অব্যাহত রেখেছে জানিয়ে তিনি বলেন, ‘একদিকে কোভিড নিয়ন্ত্রণ করতে হচ্ছে অন্যদিকে নন-কোভিড চিকিৎসা সেবা বৃদ্ধি করা নিয়েও কাজ চলছে। ইতোমধ্যেই আট বিভাগে আটটি উন্নত মানের ক্যান্সার হাসপাতাল নির্মাণ কাজের কার্যক্রম শুরু করা হয়েছে। দেশের সকল হাসপাতালের শয্যা সংখ্যা দ্বিগুণ বাড়ানো হয়েছে। ঢাকা মেডিক্যাল কলেজকে ৫ হাজার বেডে উন্নীত করা হচ্ছে। একইভাবে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটকে ৭০০ শয্যা থেকে খুব শিগগিরই ১ হাজার ২০০ শয্যায় উন্নীত করা হচ্ছে। অনুষ্ঠানে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, স্বাধীনতা চিকিৎসা পরিষদের মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code