করোনা আতঙ্কে বুলগেরিয়ায় ৮৫ ডাক্তারের পদত্যাগ

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual1 Ad Code

করোনা ভাইরাস আতঙ্কে বুলগেরিয়ার রাজধানী সোফিয়ার দুটি হাসপাতাল থেকে কমপক্ষে ৮৫ জন ডাক্তার পদত্যাগ করেছেন । পাশাপাশি পদত্যাগ করেছেন বেশ কয়েকজন নার্সও। ডাক্তাররা বলছেন, করোনা ভাইরাস থেকে বাঁচতেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। হাসপাতালগুলোতে সুরক্ষা ব্যবস্থা না থাকার অভিযোগও করেছেন তারা। বুলগেরিয়ায় করোনা ভাইরাস নিয়ে জরুরি অবস্থা জারির একদিন পরই ডাক্তাররা এই পদত্যাগ পত্র দিলেন।

Manual6 Ad Code

এ বিষয়ে ক্যামেলিয়া বাচোভস্কা নামের এক ডাক্তার আল জাজিরাকে বলেন, আমাদের হাসপাতালে করোনা চিকিৎসা হবে এটি জানার পর আমি সহ আরো ৮৪ জন ডাক্তারের পদত্যাগ পত্র জমা দেয়া হয়েছে। হাসপাতালে পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা নেই এবং এটা শুধু আমাদের হাসপাতালে তা কিন্তু নয়। বাকিগুলোরও একই অবস্থা।

গত সপ্তাহেও করোনা আতঙ্কে বুলগেরিয়ার সেন্ট সোফিয়া হাসপাতাল থেকে ছয়জন ডাক্তার পদত্যাগ করেছেন। করোনা ভাইরাসে বুলগেরিয়ায় এখন পর্যন্ত ৯২ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া দেশটিতে এই ভাইরাসে মারা গেছেন দুজন।

Manual6 Ad Code

 

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code