রাশিয়াকে হারাতে হবে, কিন্তু গুঁড়িয়ে দেওয়া যাবে না: ম্যাক্রোঁ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, ইউক্রেনে যুদ্ধে পরাজিত রাশিয়ার গুঁড়িয়ে যাওয়া তিনি দেখতে চান না। ফরাসি সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি পশ্চিমা দেশগুলোর প্রতি ইউক্রেনের জন্য সামরিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে বলেছেন, একটি দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য তিনি প্রস্তুত আছেন।

Manual4 Ad Code

ম্যাক্রোঁ বলেন, আমি চাই ইউক্রেনে রাশিয়া পরাজিত হোক। আমি চাই ইউক্রেন নিজেদের অবস্থান ধরে রাখতে সক্ষম হোক।

Manual3 Ad Code

কিন্তু যারা যুদ্ধটিকে রাশিয়াকে গুঁড়িয়ে দেওয়ার জন্য বিস্তৃত করতে চান তাদের সমালোচনা করেছেন তিনি।

মিউনিখে নিরাপত্তা সম্মেলনে বিশ্বনেতারা যখন একত্রিত হয়েছেন তখন ম্যাক্রোঁ এই মন্তব্য করলেন। এই সম্মেলনে ইউক্রেনকে আরও বেশি অস্ত্র সরবরাহের এবং মস্কোর ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের প্রতিশ্রুতি পাওয়া গেছে।

Manual8 Ad Code

ম্যাক্রোঁ বলেন, রাশিয়ার সর্বাত্মক পরাজয় আমাদের লক্ষ্য, রাশিয়াকে তার নিজ ভূখণ্ডে আক্রমণ করার মতো চিন্তা আমি করছি না। অনেকেই এমনটি ভাবছেন। এই পর্যবেক্ষকরা চান রাশিয়াক গুঁড়িয়ে দিতে। ফ্রান্সের এমন অবস্থান কখনও ছিল না এবং হবে না।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code