‘করোনায় জাপানে ৪ লাখের বেশি মানুষ মারা যেতে পারে’

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

জাপানে করোনা সংক্রমণ মোকাবেলায় শিগগিরই কার্যকর পদক্ষেপ না নিলে ৪ লাখ ২০ হাজার মানুষের মৃত্যু হতে পারে। দেশটির কোভিড-১৯ সংক্রান্ত টাস্ক ফোর্স এমন হুশিয়ারি দিয়েছে।

Manual1 Ad Code

বুধবার এক সংবাদ সম্মেলনে টাস্ক ফোর্সের সদস্য ও হোক্কাইডো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিরোশি নিশিওরা এ তথ্য জানান।

Manual5 Ad Code

 

Manual7 Ad Code

তিনি বলেন, ‘সরকার জনগণের মধ্যে নিরাপদ সামাজিক দূরত্ব নিশ্চিত করতে না পারলে প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণ ঠেকিয়ে রাখা যাবে না। আমরা চাই না মানুষ এভাবে মারা যাক। যদি এখনই সাবধান না হই, তাহলে সামনে আরও খারাপ দিন অপেক্ষা করছে।’ খবর দ্য মেইনিচি ও জাপান টাইমসের।

জাপানে ষাটোর্ধ্ব মানুষের সংখ্যা অন্য দেশগুলোর তুলনায় বেশি হওয়ায় করোনাভাইরাস ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে বলে অনেকেই আশঙ্কা করছেন। দেশটির জনসংখ্যার ২৬ দশমিক ৭ শতাংশেরই বয়স ৬৫ বছরের বেশি।

শতবর্ষী আছেন ৭১ হাজারের উপরে। সংক্রমণ মোকাবেলায় ৮ এপ্রিল থেকে টোকিও, ওসাকাসহ জাপানের ৭টি প্রদেশে জরুরি অবস্থা জারি হলেও বাস ও রেলস্টেশনে ভিড় কমেনি। চলছে অফিস-আদালতও।

সরকার প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়া এবং ব্যবসা-বাণিজ্য বন্ধ রাখার অনুরোধ করলেও জাপানের আইনে জরুরি অবস্থা না মানার ক্ষেত্রে জরিমানা কিংবা শাস্তির বিধান না থাকায় মানুষের দৈনন্দিন কর্মকাণ্ডে ছেদ পড়েনি।

Manual4 Ad Code

টাস্ক ফোর্সের সতর্কবার্তার পর বুধবার জাপান সরকার দেশটির জনগণকে ঘরে থাকার অনুরোধ জানিয়েছে। মানুষে মানুষে যোগাযোগ ৭০ শতাংশ কমিয়ে আনার লক্ষ্যমাত্রা অর্জনে জনগণের সহায়তাও চেয়েছে তারা।

জাপানে এখন পর্যন্ত ৮ হাজার ৮০০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মৃত্যুর সংখ্যাও পৌঁছেছে ২শ’ র কাছাকাছি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code