অনলাইনে প্রতারণা রুখতে মেটাকে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেবে সিঙ্গাপুর

লেখক: Rumie
প্রকাশ: ৮ মাস আগে

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট : সরকারি কর্মকর্তাদের ছদ্মবেশে প্রতারণামূলক কর্মকাণ্ড রুখতে মেটাকে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেবে সিঙ্গাপুর সরকার। দেশটিতে এ ধরনের প্রতারণা ব্যাপক আকার ধারণ করেছে এবং এতে ভুক্তভোগীরা কয়েক কোটি ডলার হারিয়েছেন বলে বুধবার কর্তৃপক্ষ জানিয়েছে। সিঙ্গাপুর থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। প্রতারণার ক্ষেত্রে মেটার ফেসবুক সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্র  প্রতিমন্ত্রী গোহ পেই মিং। তিনি সতর্ক করে বলেন, প্রযুক্তি জায়ান্টটি ব্যবস্থা নিতে ব্যর্থ হলে এক মিলিয়ন সিঙ্গাপুর ডলার (৭ লাখ ৭৬ হাজার মার্কিন ডলার) পর্যন্ত জরিমানা করা হবে। এন্টি-স্ক্যাম বিষয়ক সম্মেলনে বক্তৃতাকালে তিনি আরও জানান, চলতি বছরের প্রথম ছয় মাসে সরকারি কর্মকর্তা সেজে প্রতারণার অভিযোগ আগের বছরের তুলনায় ২০০ শতাংশ বেড়ে ১ হাজার ৭৬০টিরও বেশি হয়েছে। একটি আলোচিত ঘটনার উল্লেখ করে তিনি বলেন, প্রতারকরা এ বছর প্রধানমন্ত্রী লরেন্স ওয়ং-এর ডিপফেক বা ছবি ব্যবহার করে ভুয়া ক্রিপ্টোকারেন্সি বিনিয়োগ প্রকল্প বিক্রি করেছে।

Manual3 Ad Code

২০২৫ সালের প্রথমার্ধে সরকারি কর্মকর্তা সেজে প্রতারণায় ক্ষতির পরিমাণ প্রায় ৯০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১২৬ মিলিয়ন সিঙ্গাপুর ডলারে।গোহ বলেন, ফেসবুকই সরকারি কর্মকর্তা সেজে করা প্রতারণার জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত প্ল্যাটফর্ম।তিনি জানান, পুলিশ মেটাকে বাধ্য করবে যাতে তারা স্ক্যাম বিজ্ঞাপন, ভুয়া অ্যাকাউন্ট, প্রোফাইল এবং সরকারি কর্মকর্তাদের ছদ্মবেশে তৈরি ব্যবসায়িক পেজ বন্ধে পদক্ষেপ নেয়।এবারই প্রথমবার পুলিশ কোনো অনলাইন প্ল্যাটফর্মকে সরাসরি প্রতারণা মোকাবেলায় পদক্ষেপ নিতে বাধ্য করবে বলে গোহ উল্লেখ করেন।এ বিষয়টি এএফপি মেটার মন্তব্যের জন্য অনুরোধ জানালে তারা তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।গোহ বলেন, সিঙ্গাপুর প্রতারণার জন্য একটি ‘অত্যন্ত আকর্ষণীয় লক্ষ্যবস্তু’। কারণ দেশটির প্রাপ্তবয়স্কদের গড় সম্পদ বৈশ্বিক মানদণ্ডের চেয়ে বেশি এবং দেশটি ইন্টারনেটের সঙ্গে সুসংযুক্ত।তিনি আরও বলেন, প্রতারকরা সরকারি কর্মকর্তাদের ছদ্মবেশ ধারণ করতে পছন্দ করে। কারণ সিঙ্গাপুর সরকারের ওপর জনগণের অতিমাত্রার আস্থা রয়েছে।গোহ জানান, এ বছরের ১ সেপ্টেম্বর থেকে টিকটককেও  ‘ডেসিগনেটেড অনলাইন সার্ভিস’ হিসেবে শ্রেণিভুক্ত করা হয়েছে। এর মানে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারির মধ্যে প্ল্যাটফর্মটিকে প্রতারণা ও সাইবার অপরাধ মোকাবেলায় পদক্ষেপ নিতে বাধ্য করার নিয়ম মানতে হবে।এদিকে, মালয়েশিয়া স্থানীয় গণমাধ্যমকে জানায়, ফেক নিউজ প্রতিরোধে সহযোগিতায় বিলম্ব করায় দেশটি টিকটকের শীর্ষ ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে তলব করেছে। বৃহস্পতিবার কুয়ালালামপুরে মালয়েশিয়ার পুলিশ সদর দপ্তরে এ বৈঠক হওয়ার কথা রয়েছে।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code