সৌদি-আমিরাতসহ ৫ দেশের প্রবাসীদের জন্য বিশেষ ফ্লাইট

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ  সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), ওমান, কাতার ও সিঙ্গাপুর প্রবাসীদের জন্য শিগগিরই বিশেষ ফ্লাইট চালু করতে যাচ্ছে সরকার। এক ভার্চুয়াল সভা শেষে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এ সিদ্ধান্ত নিতে যাচ্ছে। বৃহস্পতিবার এ সংক্রান্ত ঘোষণা আসতে পারে।

Manual3 Ad Code

করোনা পরিস্থিতির কারণে আরোপিত নতুন বিধিনিষেধের ফলে ২১ এপ্রিল পর্যন্ত আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ রয়েছে। এতে আটকা পড়েছেন অনেক বিদেশগামী। বিশেষ করে বিপাকে পড়েছেন শ্রমিকরা। এ বিষয়ে পররাষ্ট্রসচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও দুটি সিদ্ধান্ত নেওয়া হয়।

বিদেশগামী যাত্রীদের করোনা নেগেটিভ সনদসহ স্বাস্থ্যবিধি মেনে এয়ারপোর্টে আনার দায়িত্ব রিক্রুটিং এজেন্সির। আর জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট বাংলাদেশ মিশনের ছাড়পত্র, দেশে প্রযোজ্য কোয়ারেন্টিন শর্ত মেনে এবং কভিড নেগেটিভ সনদ নিয়ে দেশে আসতে পারবেন প্রবাসীরা।

Manual3 Ad Code

এর আগে ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি (বায়রা) ও অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) । তারা বলেন, ফ্লাইট বন্ধের সিদ্ধান্তে অন্তত ২৮ হাজার বিদেশগামী শ্রমিক দুর্ভোগে পড়বে এবং তাদের অনেকের জন্য চাকরি হারানোর পরিস্থিতি তৈরি হবে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code