অবশেষে বরখাস্ত হলেন সেই ভূমি কর্মকর্তা

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual1 Ad Code

সংবাদদাতা চট্টগ্রাম :: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ঘুষ গ্রহণসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে সদর ইউপির ভূমি সহকারী কর্মকর্তা বজলুল হককে অবশেষে বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার ডিসি হায়াত উদ দৌলা খান স্বাক্ষরিত এক আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। এর আগে তাকে প্রত্যাহার ও শো-কজ নোটিশ দেয়া হয়েছিল।

Manual1 Ad Code

ডিসি স্বাক্ষরিত আদেশে বলা হয়, ভূমি সহকারি কর্মকর্তা বজলুল হকের বিরুদ্ধে দুর্নীতি ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে ১২/০৬/২০১৯ তারিখের ১০৩২নং স্মারকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হলে সংশ্লিষ্ট জবাব দাখিল করেন। জবাবটি সন্তোষজনক ও যুক্তিগ্রাহ্য বিবেচিত না হওয়ায় এবং অভিযোগটি গুরুতর বিবেচনায় ১৩/০৬/২০১৯ তারিখ বজলুল হককে সরকারি কর্মচারী (শৃংখলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর ৩(ঘ)(ই) উপধারার বিধান মোতাবেক সাময়িক বরখাস্ত করা হলো। বরখাস্ত থাকার সময়ে তিনি তিনি যাবতীয় সুবিধা পাবেন।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code