মীরসরাইয়ে টেকনিক্যাল স্কুল উদ্বোধন

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

 

Manual2 Ad Code

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি ঃ
মীরসরাইয়ে টেকনিক্যাল স্কুলের শুভ উদ্বোধন করা হয়েছে। দেশের সবচেয়ে বড় ইকোনমিক জোন বঙ্গবন্ধু শিল্পনগরসহ দেশ বিদেশে কর্মসংস্থান এবং দক্ষ জনশক্তি গড়ার লক্ষ্যে এইচএসবিসি ব্যাংকের অর্থায়নে এই ইউসেপ-ক্লিফটন-অপকা টেকনিক্যাল স্কুলের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১লা এপ্রিল) বিকালে মীরসরাইয়ের মস্তাননগরে অবস্থিত অপকা কার্যালয়ে এইচএসবিসি স্কীল ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় স্যুইং মেশিন অপারেটর ট্রেড ও ইলেকট্রিক্যাল ট্রেডে ৫০ শিক্ষার্থী নিয়ে এই বিদ্যালয়ের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। উক্ত টেকনিক্যাল স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় ক্লিফটন গ্রুপের সিইও এমডিএম মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং ইউসেপ কর্মকর্তা মুহম্মদ শহীদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মীরসরাই উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ জসীম উদ্দিন, ইউসেপ চট্টগ্রাম অঞ্চলের ব্যবস্থাপক ইঞ্জিনিয়ার জয় প্রকাশ বড়ুয়া, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, অপকার নির্বাহী পরিচালক মো. আলমগীর, বেজা’র এসিস্ট্যান্ট ম্যানেজার আমজাদ হোসেন, লায়ন তাহের আহমেদ, রোটারিয়ান রেজা করিম, মীরসরাই অটিজম সেন্টারের এ্যাম্বাসেডর কাইয়ুম নিজামী, মো. রাশেদুল হাসান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম খোকা, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কামরুল আহসান হাবীব, দুর্গাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফরিদ আহম্মেদ আরজু, মীরসরাই অটিজম সেন্টার এর সমন্বয়ক সাংবাদিক শারফুদ্দীন কাশ্মীর, লায়ন্স ক্লাব অব মীরসরাই এর সভাপতি এজেডএম টুটুল, শান্তিনীড় সভাপতি আশরাফ উদ্দিন সোহেল প্রমুখ।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code