মোবাইল ব্যাংকিংয়ের সার্ভিস চার্জ সিঙ্গেল ডিজিট করার দাবি

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

মোবাইল ব্যাংকিংয়ের সার্ভিস চার্জ সিঙ্গেল ডিজিট করা এবং গ্রাহকদের অর্থের নিরাপত্তা জোরদারসহ পাঁচ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন।

শনিবার (১৪ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে ‘মোবাইল ব্যাংকিং এর যৌক্তিক সার্ভিস চার্জ নির্ধারণ, চার্জমুক্ত আন্তঃলেনদেন ও গ্রাহক নিরাপত্তায় করণীয়’ শীর্ষক আলোচনা সভায় এ দাবি জানানো হয়।

 

Manual1 Ad Code

এখাতের বাজারে প্রতিযোগিতাপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে মোবাইল ফোন অপারেটরদের ন্যায় মোবাইল ব্যাংকিংয়ে এসএমপি বাস্তবায়ন, এখাতের সকল সেবার ওপর ভ্যাট ১৫ শতাংশ থেকে নামিয়ে ৫ শতাংশে নির্ধারণ এবং আন্তঃলেনদেন চার্জ মুক্ত রাখার দাবি জানানো হয়েছে।

Manual7 Ad Code

আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে বিটিআরসি’র ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মিত্র বলেন, ‘নগদ সার্ভিস চার্জ কমিয়ে আমাদের চোখ খুলে দিয়েছে। সার্ভিস চার্জ যে কমানো সম্ভব এতদিন বোঝা যায়নি। নগদ যেহেতু সার্ভিস চার্জ কমাতে সক্ষম হয়েছে তার মানে অন্যরাও চাইলে কমাতে পারবেন। এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের কস্ট মডেলিং করে যৌক্তিক সার্ভিস চার্জ নির্ধারণ করা উচিত।’

Manual6 Ad Code

বিশেষ অতিথির বক্তব্যে ডাক বিভাগের মোবাইল ব্যাংকিং সেবা নগদ’র চিফ সেলস অফিসার শেখ আমিনুর রহমান বলেন, ‘নগদ সরকারের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে লাভের কথা চিন্তা না করে জনগণের সাধ্য ও সামর্থ্যর কথা চিন্তা করে সার্ভিস চার্জ কমিয়েছে। আশা রাখি আগামীতে নগদ আরো জনবান্ধব কার্যক্রম পরিচালনা করবে।’ গ্রাহক নিরাপত্তার বিষয়ে তিনি কেন্দ্রীয় ব্যাংক, বিটিআরসি, অপারেটর ও গ্রাহককে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code