আগাম ভোট দিলেন শতবর্ষী সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual6 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস:

Manual3 Ad Code

১০০ বছর বয়সে পা রাখার ১৫ দিন পর বুধবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিয়েছেন জিমি কার্টার। এই ভোটদানের মধ্য দিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট কার্টারের একটি ইচ্ছাও পূর্ণ হলো।

Manual1 Ad Code

কার্টার আগেই ঘোষণা দিয়েছিলেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসকে সমর্থন দেওয়ার জন্য পর্যাপ্ত সময় পর্যন্ত তিনি বাঁচতে চান। কার্টার সেন্টারের তথ্যমতে, সাবেক এই ডেমোক্র্যাট নেতা মেইলের মাধ্যমে তার ভোট দিয়েছেন।

Manual1 Ad Code

১৯৮১ সালে হোয়াইট হাউস ছাড়েন কার্টার। এরপর তিনি বিশ্বকূটনীতির বিষয়ে নিজের দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করার জন্য অলাভজনক সংস্থা কার্টার সেন্টার প্রতিষ্ঠা করেন। একজন অজনপ্রিয় নেতা হিসেবে হোয়াইট হাউস ছেড়েছিলেন কার্টার। পরে অবশ্য তার জনপ্রিয়তা বাড়তে দেখা যায়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code