রবিবার থেকে ব্যাংক খোলা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটি শেষে আগামীকাল রবিবার (২ জুলাই) থেকে খুলছে ব্যাংক ও বিমা কোম্পানির অফিস। একইসঙ্গে শুরু হচ্ছে শেয়ারবাজারের লেনদেন।

Manual8 Ad Code

ঈদুল আজহা উপলক্ষে ব্যাংক বন্ধ থাকায় টানা পাঁচ দিন শেয়ারবাজারের লেনদেন বন্ধ থাকে। আগামীকাল থেকে শেয়ারবাজারে লেনদেন শুরু হবে আগের সূচিতে। অর্থাৎ, সকাল ১০টা থেকে দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত শেয়ারবাজারে লেনদেন হবে।

Manual1 Ad Code

গত বৃহস্পতিবার (২৯ জুন) সারা দেশে উদযাপিত হয় মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ। ঈদ উপলক্ষে প্রথমে ২৮, ২৯ ও ৩০ জুন নির্ধারিত হয় সরকারি ছুটি। পরে সরকারের নির্বাহী আদেশে ২৭ জুনও সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এতে ঈদে সরকারি ছুটি মেলে চার দিন। ৩০ জুন চার দিনের ছুটি শেষ হলেও ১ জুলাই শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে আরও একদিন ছুটি পেয়ে যান সরকারি চাকরিজীবীরা। এতে টানা পাঁচ দিন ছুটি মেলে তাদের।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code