শমশেরনগরের কৃষ্ণপুরে রোস্তুম আলী ফাউন্ডেশনের ১২৭ পরিবারে ঈদ খাদ্য সহায়তা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

সাংবাদদাতাঃ গত ১৬ মে কমলগঞ্জ এর শমশেরনগরের কৃষ্ণপুর গ্রামের মো. রুস্তুম আলী ফাউন্ডেশন যাত্রা শুরু করল| যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য,ইতালী,অস্ট্রেলিয়া ও বাংলাদেশে বসবাসরত মরহুম রুস্তম আলীর বংশধরদের সহযোগীতায় গড়ে উঠেছে মো. রুস্তুম আলী ফাউন্ডেশন।

Manual8 Ad Code

Manual3 Ad Code

প্রথম দিনেই তারা নিজ গ্রামের ১২৭ পরিবারকে ঈদ উপহার হিসাবে খাদ্য ও নগদ সহায়তা প্রদান করে। উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন শমশেরনগর পুলিশ ফারির দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরী, দৈনিক প্রথম আলোর প্রতিনিধি বিশিষ্ট সংবাদিক মুজিবুর রহমান রঞ্জু ও শমশেরনগর বণিক কল্যাণ সমিতির সাবেক সভাপতি আব্দুল মালিক বাবলু সহ গ্রামের গুণমান্য ব্যক্তিবর্গ| এছাড়া অতিথিরা উপস্থিত গ্রামবাসীদের করোনা মহামারিতে কিভাবে সচেতন থাকতে হয় এবং করোনা প্রতিরোধে কি কি কাজ করণীয় তা নিয়ে আলোকপাত করেন| ফাউন্ডেশন সম্পর্কে জানতে চাইলে ফাউন্ডেশনের সদস্য আমেরিকা প্রবাসী মাকসুদ আলী রাসেল বলেন,তারা শুধু করোনাকালে নয় সবসময় দরিদ্র মানুষের পাশে থাকবেন| এছাড়াও গ্রামের দরিদ্র শিক্ষার্থীদের পরীক্ষার ফি, ভর্তি ফি ও মেধাবিদের শিক্ষা বৃত্তি দিয়েও সহায়তা করা হবে| দৈনিক প্রথম আলোর প্রতিনিধি মুজিবুর রহমান রঞ্জু বলেন, আমি মনে করি কমলগঞ্জ উপজেলায় যত ট্রাষ্ট ও ফাউন্ডেশন আছে সবাই এ দিকে বিবেচনা করলে নিজ এলাকার অসহায়দের সহায়তার পাশাপাশি শিক্ষা বিস্তারেও কাজ করতে পারবেন। আর যখনই এলাকায় শিক্ষার হার বাড়ে তখনই সে এলাকা এমনিতেই উন্নয়নের পথে আলোর মুখ দেখতে পায়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code