আগুন পোহাতে গিয়ে বৃদ্ধার করুণ মৃত্যু

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual5 Ad Code

Manual7 Ad Code

ডেস্ক নিউজ: গাইবান্ধার সাদুল্লাপুরের খোলাহাটি গ্রামে আগুন পোহাতে গিয়ে শুমর্ত ভান (৬০) নামে এক বৃদ্ধা পুড়ে মারা গেছেন। রোববার রাতে সাদুল্যাপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের খোলাহাটি গ্রামে এ ঘটনা ঘটে।

Manual5 Ad Code

এলাকাবাসী জানান, স্বামী মারা যাওয়ার পর থেকেই শুমর্ত ভান তার বাবার বাড়িতে থাকতেন। শীত নিবারণের জন্য ঘরের মধ্যে পুরনো কাপড়ে আগুন জ্বালান তিনি। হঠাৎ করেই শুমর্ত ভানের শরীরে আগুন লাগলে চিৎকার শুনে পরিবারের লোকজন তাকে উদ্ধার করার চেষ্টা করে। কিন্তু আগুনে শরীরের বেশিরভাগ অংশ দগ্ধ হওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Manual5 Ad Code

শুমর্ত ভান সাদুল্লাপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের খোলাহাটি গ্রামের মৃত আব্বাস আলীর মেয়ে ও একই গ্রামের মৃত জব্বার আলীর স্ত্রী।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code