লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

রৌমারী জিঞ্জিরাম নদী ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন
রৌমারী (কুড়িগ্রাম) :
কুড়িগ্রামের রৌমারীতে জিঞ্জিরাম নদী ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১২টার দিকে উপজেলার বকবান্ধা ব্যাপারী পাড়া নদীর তীরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় মানববন্ধনে বক্তব্য দেন জিঞ্জিরাম নদী সুরক্ষা কমিটির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহির, শিক্ষক আক্কাস আলী, খোরশেদ আলম, এমদাদ হোসেন, এরশাদুল হক, ইউপি সদস্য আবু সাঈদ, সাবেক ইউপি সদস্য সিরাজুল ইসলাম, শিক্ষক শাহনবী প্রমুখ।
বক্তারা বলেন, গত দুই বছর আগে পানি উন্নয়ন বোর্ড কতৃক বাঁশের বা-াল নির্মাণ করা হয়েছিল। তা গত বছর বা-ালের মত বা-াল দাঁড়িয়ে ছিল; কিন্তু ভিতর দিকে ভাঙন তৈরী হয়। গত বছর আবারও যখন এলজিএসপির অর্থায়ন ও বকবান্ধা নামাপাড়া কমিউনিটির উদ্যোগে যে বা-াল নির্মাণ করা হয়। সেই অভিজ্ঞতার আলোকে কমিউনিটিকে সাথে নিয়ে বা-ল নির্মাণ কাজ করতে বলা হয়েছিল। তখন বিষয়টি আমলে নেয়া হয়নি। সে জন্য আবারও জিঞ্জিরাম নদীর তীব্র ভাঙন শুরু হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code