গাইবান্ধায় বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট খেলার উদ্বোধন

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual4 Ad Code

 

Manual5 Ad Code

গাইবান্ধা :
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় এবং গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে রোববার থেকে ‘বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট ২০১৯-২০’ জেলা পর্যায়ের খেলা স্থানীয় শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে শুরু হয়েছে। এই খেলার উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি।
জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক মো. আবদুল মতিনের সভাপতিত্বে খেলা শুরু পূর্ব আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সিনিয়র সহ-সভাপতি পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক পৌর মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য মাসুদুল হক মাসুদ।
উল্লেখ্য উদ্বোধনী দিনের খেলায় অংশ নেয় গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও আমার বাংলা মাধ্যমিক বিদ্যাপীঠ। খেলায় দুটি গ্রুপে মোট ৮টি দল অংশ নেবে।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code