আটলান্টিক সিটি ডেমোক্র্যাট কমিটির সভা অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual6 Ad Code

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী-

গত তেরো জানুয়ারি ,সোমবার সন্ধ্যায় আটলান্টিক সিটির একটি ভেনুতে আটলান্টিক সিটি ডেমোক্র্যাট কমিটির  সভা অনুষ্ঠিত হয়।

আটলান্টিক সিটি ডেমোক্র্যাট কমিটির চেয়ারওমেন মিসেস গোয়েনডোলিন  ক্যালাওয়ে লুইস এর  সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আটলান্টিক  সিটি মেয়র মার্টি   এসমল ,আটলান্টিক কাউনটি শেরিফ এরিক শেফলার,কংগ্রেসওম্যান পদে প্রতিদ্বন্দ্বীতাকারী  ব্রিজিড হ্যারিসন ও  এমি কেনেডি,সিটি  কাউন্সিলের সভাপতি জর্জ  টিবিট,সিটি কাউন্সিলের সহসভাপতি এম ও ডেলগাডো,কাউন্সিলওম্যান লা টয়া ডানসটন,সিটি কাউন্সিলর  আনজুম জিয়া,সিটি কাউন্সিলর মো: হোসাইন মোর্শেদ, ডেমোক্র্যাট নেতা টরেস মেফিলড, ক্যালাওয়ে, ডারউড পিনকেট,ডেমোক্র্যাট নেতা ইমতিয়াজ লিটু,আফরোজা পারভীন,ধীমান পাল, সোহেল আহমদ,সৈয়দ মো: কাউসার,আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী সহ সংগঠনের মূলধারার অন্যান্য  নেতৃবৃন্দ উপস্থিত  ছিলেন।

Manual4 Ad Code

সভায়  আগামী নির্বাচনে ডেমোক্র্যাট দলের সমর্থনে কংগ্রেসওম্যান , ফ্রি হোলডার,শেরিফ পদে প্রতিদ্বন্দ্বীতাকারীরা বক্তব্য রাখেন এবং তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত  করার জন্য আহবান জানান।তাঁরা সভায় উপস্থিত সুধীজনদের বিভিন্ন প্রশ্নেরও জবাব দেন।                  এছাড়া সভায় নেতৃবৃনদ সংগঠনের  স্বার্থ সংশ্লিষ্ট  বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করেন এবং তারই আলোকে সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত  গৃহীত হয়।

Manual5 Ad Code

সভার সভাপতির ধন্যবাদ  জ্ঞ্যাপনের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে। 

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code