কৃত্রিম বুদ্ধিমত্তা মেধার কপিরাইট নির্ধারণ জরুরি

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

ডেস্ক নিউজ: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, বর্তমানে স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে মেধাস্বত্ব সংরক্ষণের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। নানা আইন-কানুনে বস্তুগত সম্পদের মালিকানাটা নিজেরা রাখতে পারছি। কিন্তু মেধাস্বত্ব আমরা এখনও নিজের করে রাখার ব্যাপারে যত্নশীল নই। কপিরাইটের ব্যাপারে নিজেদের অনেক অনাগ্রহ লক্ষ্য করছি। এ থেকে বেরিয়ে আসতে হবে। ইনোভেশন ছাড়া স্মার্ট বাংলাদেশ হবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, ইনোভেশন সংরক্ষণের বিকল্প নেই।

আজ শনিবার সকালে রাজধানীর গুলশানে মোবাইল অপারেটর রবির প্রধান কার্যালয়ে টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ (টিআরএনবি) এবং রবি আজিয়াটা লিমিটেড আয়োজিত ‘স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে মেধাস্বত্ব সংরক্ষণের গুরুত্ব’ শীর্ষক অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। রবির ২৫ বছর পূর্তি উপলক্ষে এ আলোচনার আয়োজন করা হয়।

Manual2 Ad Code

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, মেধাসম্পদ সংরক্ষণে সংশ্লিষ্টদের হয়রানি কমাতে এবং আগ্রহ বাড়াতে সংস্কৃতি ও শিল্প মন্ত্রণালয় নয়, একক আইপি অফিস থাকা উচিত। যেখান থেকে একসঙ্গে কপিরাইট ও পেটেন্ট সনদ নেওয়া যাবে।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, মনুষ্যসৃষ্ট মেধাস্বত্ব দিচ্ছি, কিন্তু আর্টিফিশিয়াল মেধার অনুমোদন নেই। এই জায়গায়ও কাজ করা জরুরি। কপিরাইট আইন এখন সংশোধন হচ্ছে, এই সময়েই আর্টিফিশিয়াল বা রোবটিকস মেধার কপিরাইটটা কী হবে তা ঠিক করে নিতে হবে।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code