যুবসমাজকে শাহার পাড়া যুবসংঘের মতো নিবেদিত হয়ে কাজ করতে হবে- স্পিকার শাফি আহমদ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

মুহাম্মদ সালেহ আহমদ , লন্ডন :

Manual3 Ad Code

দেশে বিদেশে যুবসমাজকে শাহার পাড়া যুবসংঘের মতো নিবেদিত হয়ে কাজ করতে হবে। শান্তিময়, নিরাপদ ও উন্নতশীল দেশ গড়ে তোলতে এরকম সংগঠন ও সচেতন নাগরিকবৃন্দ মিলেমিশে একযোগে কাজ করতে হবে।
লন্ডনে গ্রেটার শাহার পাড়া যুব সংঘের অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটের স্পিকার কাউন্সিলর শাফি আহমদ একথা গুলো বলেন।

৪ অক্টোবর মঙ্গলবার বিকেলে পূর্বলন্ডনের একটি হলে গ্রেটার শাহার পাড়া যুব সংঘের সার্বিক তত্ত্বাবধানে ঝাঁকজমকপূর্ন এ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আবুল ছোবহান কামালীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ রাহমান এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্যে টাওয়ার হ্যামলেট কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলর মাইয়ুম তালুকদার বলেন- কমিউনিটি ও রাষ্ট্রের উন্নয়নে শাহার পাড়া যুব সংঘের মতো সবাইকে এগিয়ে আসতে হবে।
এ সংগঠনটি শিক্ষাউন্নয়ন ও মানবতার কল্যাণে অনন্য ভূমিকা পালন করছে। যুক্তরাজ্য ও বাংলাদেশে গ্রামীণ জনপদে বিশেষ করে তাদের নিজ গ্রামে বিভিন্ন জনহিতকর প্রজেক্ট বাস্তবায়নে এ সংগঠনের ভূমিকা অপরিসীম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্ঠা ও এ্যাওয়ার্ড কমিটি ২০২২ ইং এর চেয়ার আব্দুর রহিম কামালী।
শুভেচ্ছা বক্তব্য রাখেন- সংগঠনের এসিসটেন্ট ট্রেজারার আব্দুল আওয়াল কামালী ও এসিসটেন্ট সেক্রেটারি শাহ আলম কামালী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন— স্কটল্যান্ডের আবেরডিন সিটি কাউন্সিলের কাউন্সিলর নুরুল হক আলী, ডক্টর রোয়াব উদ্দিন, কাউন্সিলর ইকবাল হোসেন, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সহ- সভাপতি মতিয়ার চৌধুরী, নিউহাম কাউন্সিলের কাউন্সিলর সাবিয়া কামালী, ইস্টবন কাউন্সিলের কাউন্সিলর মোঃ হারুন মিয়া, অধ্যাপক সাজিদুর রহমান, ইলিয়াস হোসেন ও গোলাম আহমদ শামীম।

গ্রেটার শাহার পাড়া যুব সংঘের সার্বিক তত্ত্বাবধানে বার্ষিক অ্যাওয়ার্ড গিভিং অনুষ্ঠান ২০২২ইং শিক্ষাউন্নয়ন ও মানবকল্যাণে কমিউনিটিতে বিশেষ অবদান রাখার জন্য ৩ টি ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড প্রদান করেন অতিথিবৃন্দ। অ্যাওয়ার্ড প্রাপ্ত গুণীব্যক্তিরা হলেন
দ্যা ইউকে জিএসপিজেএস সিনিয়র সিটিজেন অ্যাওয়ার্ড পেলেন- ৮ জন গুণী ব্যক্তি — তারা হলেন,
মনোহর মিয়া কামালী, হাবিবুল হক কামালী, শেখ এম এ খালিক, নজরুল হক, এবং মরণোত্তর অ্যাওয়ার্ড পেয়েছেন মরহুম রাফি শাহ কামালী, মরহুম সিরাজ উদ্দিন, মরহুম আব্দুল মছব্বির ও মরহুম রফু মিয়া।

Manual1 Ad Code

দ্যা ইউকে জিএসপিজেএস কমিউনিটি গোল্ডেন অ্যাওয়ার্ড পেয়েছেন ৪ জন তারা হলেন – আখতার মিয়া কামালী, তৈয়ব মিয়া কামালী, নাসির উদ্দিন কামালী ও মুহাম্মদ শাহেদ রাহমান।

দ্যা ইউকে জিএসপিজেএস কমিউনিটি সিলভার অ্যাওয়ার্ড পেয়েছে ১ টি সামাজিক প্রতিষ্ঠান ও ১০ জন কমিউনিটি ব্যক্তিত্ব । তারা হলেন – আতাউর রহমান, সিতু মিয়া কামালী, আব্দুল আওয়াল কামালী, হাবিবুল হক কামালী, মোঃ আবুল বশর কামালী, ফেরদৌস কামালী, মোঃ মিজানুর রহমান কামালী, সায়েক কামালী, আনসারুল হক কামালী সুয়েবুর রহমান কামালী এবং প্রজন্ম শাহার পাড়া ইউকে।

Manual8 Ad Code

এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যুক্তরাজ্য, স্কটল্যান্ড , সুইডেন ও অন্যান্য দেশে বসবাসরত গ্রেটার শাহার পাড়ার সচেতন নাগরিকবৃন্দ , যুবসংঘের সদস্য, আমন্ত্রিত অতিথি,রাজনীতিবিদ, সমাজকর্মী, গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code