ট্রাম্পের ক্ষমতা গ্রহণের আগেই পদত্যাগের ঘোষণা এফবিআই প্রধানের

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual2 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস:

Manual8 Ad Code

নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের আগেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা-এফবিআই পরিচালক ক্রিস্টোফার রে। বুধবার (১১ ডিসেম্বর) এফবিআইয়ের অভ্যন্তরীণ সভায় রে জানান, কয়েক সপ্তাহ ধরে চিন্তাভাবনার পর পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পরই রে’কে বরখাস্তের ইঙ্গিত দিয়েছিলেন ট্রাম্প। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

Manual2 Ad Code

ট্রাম্প এরই মধ্যে এফবিআই পরিচালক হিসেবে তার পছন্দের প্রার্থী ক্যাশ প্যাটেলের নাম ঘোষণা করেছেন। ভারতীয় বংশোদ্ভূত প্যাটেল ‘নাটকীয়ভাবে’ এফবিআইয়ের কর্তৃত্ব সীমিত করার কথা বলেছেন।

২০১৭ সালে ১০ বছরের জন্য রে’কে এফবিআইয়ের পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছিলেন ট্রাম্পই। তখন ট্রাম্পের পছন্দের লোক ছিলেন রে। কিন্তু ট্রাম্পের মেয়াদ শেষ হওয়ার পর তার বিরুদ্ধে তদন্ত পরিচালনা করে এফবিআই। আর সেটার নেতৃত্ব দেন রে। তখন থেকেই রেকে অপছন্দের তালিকায় রাখেন ট্রাম্প। এমনকি রে’র সমালোচনাও করেন ট্রাম্প ও রিপাবলিকানরা।

এফবিআইয়ের সভায় রে বলেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছি যে বর্তমান বাইডেন প্রশাসনের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত আমি আমার দায়িত্ব পালন করব এবং তারপর পদত্যাগ করব।’

Manual6 Ad Code

তিনি আরও বলেন, ‘এটি ব্যুরোকে আরও বিতর্কে জড়ানোর ঝুঁকি কমানোর এবং আমাদের কাজের মূল নীতিগুলোর প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করার সেরা উপায়।’

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code