চলে গেলেন সাহিত্যিক নবনীতা দেবসেন

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual3 Ad Code

না ফেরার দেশে চলে গেলেন কলকাতার খ্যাতিমান সাহিত্যিক নবনীতা দেবসেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হিন্দুস্তান রোডের নিজ বাড়িতে তার মৃত্যু হয়। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮১ বছর। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। কবি, সাহিত্যিক, লেখক, প্রাবন্ধিক নবনীতার প্রয়াণে শোকস্তব্ধ হয়ে পড়েছে সাহিত্য ও সংস্কৃতি জগৎ।

 

 

 

Manual5 Ad Code

কলকাতার প্রভাবশালী সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা সাহিত্যিক নবনীতার পরিবারের বরাত দিয়ে জানায়, আগামীকাল (শুক্রবার) তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

Manual2 Ad Code

 

এদিকে নবনীতা দেবসেনের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটের পাশাপাশি শোকবার্তাও দেন মুখ্যমন্ত্রী।

 

Manual4 Ad Code

এতে তিনি লেখেন ‘বিশিষ্ট সাহিত্যিক ও শিক্ষাবিদ নবনীতা দেবসেনের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ ৮১ বছর বয়সে কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অসংখ্য গল্প, কবিতা, রম্যরচনা ও উপন্যাসের স্রষ্টা নবনীতা দেবসেন পদ্মশ্রী, সাহিত্য একাডেমি, কমলকুমারী জাতীয় পুরস্কারে ভূষিত হন। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্য বিভাগে অধ্যাপনা করতেন। তার প্রয়াণে সাহিত্য জগতে এক অপূরণীয় ক্ষতি হল। আমি নবনীতা দেবসেনের পরিবার-পরিজন ও অনুরাগীদের প্রতি সমবেদনা জানাচ্ছি।’

Manual5 Ad Code

 

পদ্মশ্রী, সাহিত্য একাডেমিসহ বহু গুরুত্বপূর্ণ পুরস্কার পেয়েছেন নবনীতা। তিনি রাধারানি দেবী ও নরেন্দ্রনাথ দেবের কন্যা। বাবা ও মা দু’জনেই কবি, নবনীতাও আজীবন কাব্যচর্চা করেছেন।

 

নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের সঙ্গে তার বিয়ে হয়েছিল ১৯৫৯ সালে। অন্তরা দেবসেন ও নন্দনা সেন নামে তাদের দুই মেয়ে রয়েছেন। ১৯৭৬ সালে তাদের বিয়েবিচ্ছেদ হয়। তার পরে উচ্চশিক্ষার জন্য বিদেশে যান তিনি। শিক্ষাবিদ নবনীতা অধ্যাপনা করেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য বিভাগে। তিনি যুক্তরাষ্ট্রের কলোরাডো কলেজের তুলনামূলক সাহিত্যে মেট্যাগ প্রফেসর ছিলেন। এ ছাড়া তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের রাধাকৃষ্ণাণ স্মারক লেকচারার ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code