কাল শেষ হচ্ছে ঢাবির ভর্তি পরীক্ষার আবেদন

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট : ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার আবেদন আগামীকাল ১০ মে (মঙ্গলবার) শেষ হচ্ছে। এদিন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ভর্তিচ্ছুরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

Manual3 Ad Code

বিশ্ববিদ্যালয়ের সবকটি ইউনিটে ৯ মে দুপুর পর্যন্ত আবেদন পড়েছে প্রায় ২ লাখ ৫৪ হাজার। এর মধ্যে ‘ক’ ইউনিটে আবেদন পড়েছে ১ লাখ ৫ হাজার ৪৫৫, ‘খ’ ইউনিটে ৫১ হাজার ৬৬৮, ‘গ’ ইউনিটে ২৬ হাজার ৬৯৫, ‘ঘ’ ইউনিটে ৬৪ হাজার ৩৪৫ ও ‘চ’ ইউনিটে এ পর্যন্ত আবেদন পড়েছে ৫ হাজার ৫৮৫টি।

Manual4 Ad Code

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক এবং বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান এসব তথ্য জানিয়েছেন।

অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান বলেন, গেল বছর মোট আবেদন ছিল ২ লাখ ৭০ হাজার। এ বছরও আবেদনের সংখ্যাটা সেদিকে যাবে বলেই মনে হচ্ছে। নতুন করে সময় বাড়ানোর প্রয়োজন হবে না আশা করছি।

Manual3 Ad Code

গত বুধবার (২০ এপ্রিল) থেকে ঢাবির ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হয়। সেদিন আনুষ্ঠানিকভাবে অনলাইনে আবেদন ও ফি জমা নেওয়ার কার্যক্রম উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

Manual1 Ad Code

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় চতুর্থ বিষয়সহ প্রাপ্ত জিপিএ মোট ন্যূনতম ৮ থাকতে হবে। এছাড়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের জিপিএ আলাদাভাবে ৩ দশমিক ৫ থাকতে হবে। একইভাবে মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জিপিএ ৭ দশমিক ৫ এবং আলাদাভাবে ৩ থাকতে হবে। এছাড়া ‘চ’ ইউনিটের পরীক্ষায় উভয় জিপিএ মিলিয়ে ৬ দশমিক ৫ এবং আলাদাভাবে ৩ থাকতে হবে।

ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩ জুন ব্যবসা শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে শুরু হবে এবারের ভর্তি পরীক্ষা। ৪ জুন কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিট, ১০ জুন বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিট এবং ১১ জুন সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। এছাড়া ১৭ জুন চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) বেলা ১১টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code