আদি-তে বিনিয়োগ করেছে প্যারাগন গ্রুপ

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual1 Ad Code

আদি একটি অনলাইন মার্কেট প্লেস (aadi.com.bd), বিশ্বব্যাপী ‘মেড ইন বাংলাদেশ’ পণ্য বিক্রি করতে এক বছর ধরে কাজ করে যাচ্ছে। সম্প্রতি কোম্পানির অ্যাঞ্জেল রাউন্ড ফান্ডিংয়ের প্রয়োজন হয় তাই আনুষ্ঠানিক বিনিয়োগ বাড়িয়েছে আদি। দেশের অন্যতম বৃহৎ কোম্পানি প্যারাগন গ্রুপ আদি-তে বিনিয়োগ করেছে, এর মাধ্যমে আন্তর্জাতিক বাজারে আদির অবস্থান আরো বৃদ্ধি পাবে।

Manual4 Ad Code

 

Manual4 Ad Code

এ উপলক্ষ্যে প্যরাগন হেডঅফিসে দুই প্রতিষ্ঠানের মধ্যে আনুষ্ঠানিক স্বাক্ষরিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যারাগন গ্রুপের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর মশিউর রহমান, ডিরেক্টর ইয়াসমীন রহমান, আদি’র চেয়ারম্যান কাজী নজরুল ইসলাম, ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও ফাতিমা বেগম, ডিরেক্টর এ এন এম এ সাহিন। এই বিনিয়োগের মাধ্যমে প্যারাগন গ্রুপ, আদি’র ৩৫% শেয়ারের অংশীদার হয়েছে।

Manual1 Ad Code

 

Manual7 Ad Code

আদি বিশ্বব্যাপী বিটুসি স্তরে বাংলাদেশের উৎপাদন শক্তিকে বিস্তৃত করার দিকে মনোনিবেশ করেছে। এর লক্ষ্য হলো খুচরা ব্যবসায়ী, নির্মাতা এবং কারিগরদের অতিরিক্ত খরচ কমিয়ে আরএমজি, পাট ও চামড়া শিল্পের পণ্য সরাসরি বিশ্ববাজারে বিক্রি করার সুবিধা নিশ্চিত করা।

 

২০১৮ সালের ডিসেম্বর আনুষ্ঠানিক যাত্রা শুরু করে আদি। বর্তমানে আদি’র ১০০+ পার্টনার রয়েছে যারা বিশ্বব্যাপী আদি’র অনলাইন মার্কেটপ্লেসের পণ্য বিক্রিতে কাজ করছে। ইতিমধ্যে আদি এবং ডিএইচএল এর পার্টনারশিপ রয়েছে ফলে বিশ্বের ২২০+ দেশে ৩-৫ দিনের মধ্যেই পণ্য পৌঁছানো হচ্ছে। আন্তর্জাতিক পেমেন্ট নিশ্চিত করার জন্য ইস্টার্ন ব্যাংক লিমিটেডের সাথে পার্টনারশিপ রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code