স্বল্পমূল্যের ভ্যানে চাহিদা বেশি ডিম-মাংসের, আগ্রহ কম পাঙাশে

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual4 Ad Code

বিশেষ প্রতিবেদন: দ্রব্যমূল্যের চলমান ঊর্ধ্বগতির বাজারে দুধ, ডিম,মাছ, মাংস স্বল্প আয়ের মানুষের খাদ্য তালিকায় সীমিত আকারেই আছে বলা যায়। দিন দিন বাড়তে থাকা এসব পণ্যের দাম সাধারণ মানুষের খাদ্য তালিকাকে সংক্ষিপ্ত করছে। বারবার সরকার দ্রব্যমূল্যের লাগাম টানার চেষ্টার কথা বললেও আসলে কোনও লাভ হয়নি। বিভিন্ন পণ্যের দাম কারণে-অকারণে বেড়েই চলেছে। তবে রমজানে ভোক্তাদের সুবিধার কথা মাথায় রেখে কয়েকটি ভোগ্যপণ্য তুলনামূলক কম দামে বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে রয়েছে দুধ, ডিম, চার ধরনের মাছ, গরুর মাংস, খাসির মাংস এবং ড্রেসড ব্রয়লার মুরগির মাংস। এই পণ্যগুলো পাওয়া যাচ্ছে বাজার দামের থেকে কম দামে। রাজধানীর ২৫টি স্থানে পিকআপ কুলভ্যানে এবং ৫টি স্থানে স্থায়ী বাজারে এসব স্বল্পমূল্যের পণ্য মিলছে। রাজধানীর খামারবাড়ি মোড়ে মঙ্গলবার (১২ মার্চ) সকাল থেকে অবস্থান করে দেখা যায়, কম দামে এসব পণ্য কিনতে মানুষের দীর্ঘ লাইন। এখানে মাংস, ডিম, দুধের ভ্যানের কাছেই মানুষের ভিড় ছিল বেশি। অপর পাশে মাছের ভ্যানের কাছে ভিড় ছিল তুলনামূলক কম। আর রুই-পাবদা-তেলাপিয়া শেষ হওয়ার পর প্রায় ফাঁকাই হয়ে পড়ে সে ভ্যান। পাঙাশ মাছে মানুষের আগ্রহ কিছুটা কম থাকাতেই এই ফাঁকা অবস্থা। তবে আগ্রহ কম থাকলেও অবিক্রীত থাকেনি পাঙাশ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code