আবু এইচ চৌধুরী সুইট বাংলা কাগজের বাণিজ্যিক উপদেষ্টা

লেখক:
প্রকাশ: ৯ years ago

Manual2 Ad Code

আব্দুর রহমান চৌধুরী ট্রাষ্টের চেয়ারম্যান মিডল্যান্ডসের বিশিষ্ট কমিউনিটি নেতা ও সফল ব্যবসায়ী আবু এইচ চৌধুরী সুইটকে বাংলা কাগজের বাণিজ্যিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গত ১৫ নভেম্বর বাংলা কাগজের চেয়ারম্যান আজাদ আবুল কালাম ও সেক্রেটারী খসরু খান স্বাক্ষরীত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নিয়োগ প্রদানের তথ্য জানানো হয়। এখন থেকে আবু এইচ চৌধুরী সুইট বাণিজ্যিক উপদেষ্টা হিসেবে পুরো যুক্তরাজ্যে বাংলা কাগজের বাণিজ্যিক বিষয়গুলো তদারকি করা ছাড়াও বাংলা কাগজের বিজ্ঞাপনদাতা নিয়মিত গ্রাহকদের সাথে সমন্বয় রেখে নতুন বিজ্ঞাপন বিষয়ে আলোকপাত করবেন।

Manual6 Ad Code

Manual6 Ad Code

 

উল্লেখ্য আবু এইচ চৌধুরী সুইট মিডল্যান্ডসসহ যুক্তরাজ্যের বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে নানাভাবে সংশ্লিষ্ট রয়েছেন এবং র্দীঘদিন ধরে তিনি কমিউনিটির উন্নয়নে নানাভাবে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশেও তাঁর পরিচালিত নানা দাতব্য প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি গরীব অসহায় মানুষদের নানাভাবে সহযোগিতা করে আসছেন। তাঁর সাথে যোগাযোগের ফোন নাম্বার হলো ০৭৯৫ ৭৮৩ ৫৮৯৫। আবু এইচ চৌধুরী সুইটের পৈত্রিক নিবাস সিলেটের গোলাপগঞ্জের রণকেলি গ্রাম। তাঁর পিতার নাম মরহুম আব্দুর রহমান চৌধুরী। ব্যক্তিগত জীবনে বিবাহিত আবু এইচ চৌধুরী সুইট দুই পুত্র সন্তানের জনক।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code