আমতলীতে ১২ হাজার ফলদ গাছের চারা ও ৪ হাজার ছাতা বিতরণ

লেখক: Shiuly
প্রকাশ: ১১ মাস আগে

Manual7 Ad Code

মাইনুল ইসলাম রাজু

Manual6 Ad Code

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষে রবিবার দুপুরে ৪ হাজার ৩৮ শিশুর মধ্যে প্রত্যেককে তিনটি করে উন্নত জাতের সফেদা, পেয়ারা ও আমড়াসহ মোট ১২ হাজার ১শ’ ১৪টি ফলদ চারা এবং ১টি করে মোট ৪ হাজার ৩৮টি ছাতা বিতরন করা হয়। নজরুল স্মৃতি সংসদ-এনএসএস ও ওয়ার্ল্ড ভিশন এ গাছের চারা ও ছাতা বিতরণ করেন।
নজরুল স্মৃতি সংসদ-এনএসএস এর নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পাননার সভাপতিত্বে পৌরসভা চত্ত্বরে চারা বিতরনের উদ্ধোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ্জামান খান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন আমতলী এপির ম্যানেজার বিপ্লব আইজ্যাক সরদার, সাংবাদিক জাকির হোসেন, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মো. মামুনুর রশিদ ও মৃদুল সরকার প্রমুখ।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • আমতলীতে ১২ হাজার ফলদ গাছের চারা ও ৪ হাজার ছাতা বিতরণ
  • Manual1 Ad Code
    Manual3 Ad Code