ডিসেম্বরের পর বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম সর্বনিম্ন

লেখক:
প্রকাশ: ২ years ago

Manual3 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক:

Manual4 Ad Code

বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম বুধবার (৪ সেপ্টেম্বর) আরও কমেছে। এর আগের দিনও তেলের দামে বড় পতন হয়। মূলত লিবিয়ার পরিস্থিতির উন্নতির প্রত্যাশা ও বৈশ্বিক চাহিদা নিয়ে উদ্বেগ দেখা দেওয়ায় তেলের দাম কমছে।

বুধবার সকালের দিকে দেখা যায়, বিশ্ব বাজারে নভেম্বরের জন্য ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩৭ সেন্ট বা শূন্য দশমিক ৫ শতাংশ কমে ৭৩ দশমিক ৩৮ ডলারে দাঁড়িয়েছে। এর আগের সেশনে দাম কমে ৪ দশমিক ৯ শতাংশ।

তাছাড়া অক্টোবরের জন্য ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ৪১ সেন্ট বা শূন্য দশমিক ৬ শতাংশ কমে ৬৯ দশমিক ৯৩ ডলারে দাঁড়িয়েছে। আগের দিন এক্ষেত্রে দাম কমে ৪ দশমিক ৪ শতাংশ।

Manual7 Ad Code

ফলে উভয় বেঞ্চমার্কের দামই গত ডিসেম্বরের পর কমে সর্বনিম্ন হয়েছে। মূলত লিবিয়ায় রাজনৈতিক সংকটের সমাধান হচ্ছে এমন প্রত্যাশায় তেলের দম পতনের দিকে। কারণ দেশটিতে রাজিনৈতিক অস্থিরতার কারণে উৎপাদন কমিয়ে দেওয়া হয়।

Manual8 Ad Code

এদিকে চীন ও যুক্তরাষ্ট্রের দুর্বল অর্থনৈতিক পূর্বাভাসের কারণে জ্বালানি তেলের চাহিদা নিয়ে উদ্বেগ রয়েছে। এতে চাপে রয়েছে তেলের বাজার

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code