উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন যারা

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিতে পারেন আরও অন্তত চার জন। মন্ত্রিপরিষদ সূত্রে এই তত্য পাওয়া গেছে। নতুন উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার জন্য অর্থনীতিবিদ ওয়াহিদ উদ্দিন মাহমুদ ও সাবেক সচিব আলী ইমাম
মজুমদার ফোন কল পেয়েছেন। লেফটেন্যান্ট কর্নেল (অব.) জাহাঙ্গীর আলম ও মুহাম্মদ ফাউজুল কবীর খানও শপথ নিতে পারেন বলে সূত্র জানিয়েছে।

Manual8 Ad Code

বঙ্গভবন সূত্রে জানা গেছে, শুক্রবার (১৬ আগস্ট) বঙ্গভবনে বিকাল ৪টায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হতে পারে। রাষ্ট্রপতি উপদেষ্টাদের শপথবাক্য পড়াবেন। উল্লেখ্য, গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসসহ ১৭ জন উপদেষ্টা শপথ নেন।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code