আমিরাতের ৪৮তম স্বাধীনতা দিবস আজ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

মরুর দেশ সংযুক্ত আরব আমিরাত। দেশটির ৪৮তম স্বাধীনতা আজ। মধ্যপ্রাচ্য অঞ্চলে আরব উপদ্বীপের দক্ষিণ-পূর্ব কোণে অবস্থিত দেশটি ১৯৭১ সালের (২ ডিসেম্বর) ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।

 

Manual2 Ad Code

দিবসটি উপলক্ষে আমিরাতের সাতটি শহরকে অপরূপ সাজে সাজানো হয়েছে। ১৯৭১ সালে ১৪ দিনের ব্যবধানে স্বাধীন হয়েছিল বাংলাদেশ।

 

 

 

Manual4 Ad Code

আবুধাবি, দুবাই, শারজাহ, আজমান, ফুজাইরাহ, রাস আল খাইমাহ, উম্ম আল কোয়াইন-সহ আমিরাতের সড়কগুলোতে জাতীয় পতাকার পাশাপাশি আলোকিত ‌‘৪৮’ শোভা পাচ্ছে।

Manual7 Ad Code

 

মোটর র‍্যালি, বিমান মহড়া, ড্যান্সিং ঝর্ণা, আলোকসজ্জা, আতশবাজি, উঁচু ভবনে রঙ-বেরঙের সাজ আর আলোর ঝলকানি। আমিরাতজুড়ে সাজানো হয়েছে নানা রঙের ব্যানার ফেস্টুন। আলোর ঝলকানিতে দালানগুলো অপূর্ব লাগছে। স্কুল কলেজ, অফিস আদালত, সুপার ও হাইপার মার্কেট সেজেছে নানা সাজে।

 

দিবসটি উপলক্ষে আরবের অধিবাসীরা আমিরাতের শেখদের ছবি ও পতাকা দ্বারা নিজেদের গাড়ি সাজিয়েছে। আমিরাতের বিভাগীয় শহরের কর্ণেস পাড়ে রোববার দিবাগত রাতে সেসব গাড়ির প্রদর্শনী দেখানো হয়। আনন্দ ভাগাভাগি করার লক্ষ্যে ও আরব অধিবাসীদের উৎসাহ প্রদানের জন্য শহরের বিভিন্ন মহাসড়কে সেরাতে আমিরাতে অবস্থিত বিভিন্ন দেশের প্রবাসীসহ আরবে অভিবাসী পর্যটকের ভিড় জমাবে।

 

এছাড়া বড় বড় শপিংমলগুলোতে দিবসটি উপলক্ষে উৎসবের আমেজ লক্ষ্য করা যাচ্ছে। ভিন্ন তালিকায় ন্যাশনাল ডে ফ্যাশন শো-সহ আরব সংস্কৃতি ঐতিহ্যের নানা রকম আয়োজন ও পণ্য বিশেষ ছাড় রেখেছে এসব শপিং মল।

 

এদিকে আবুধাবি-শেখ খলিফা বিন যায়েদ আল-নাহিয়ান, দুবাই-শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাকতুম, শারজাহ-শেখ সুলতান বিন মোহাম্মদ আল-কাশিমি, আজমান-শেখ হুমাইদ বিন রশিদ আল-নুয়াইমি, ফুজাইরাহ-শেখ মোহাম্মদ বিন হামাদ বিন মোহাম্মদ আশ-শারকি, রাস আল খাইমাহ-শেখ সৌদ বিন শাকর আল-কাশিমি ও উম্ম আল কোয়াইন-শেখ সৌদ বিন রশিদ আল-মু’আল্লা ৪৮তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্থানীয় ও আমিরাতে অবস্থানরত সব অভিবাসীকে উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন।

Manual4 Ad Code

 

এ বছর সাপ্তাহিক ছুটিসহ পাঁচদিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। তবে বেসরকারি সেক্টরের জন্য ছুটি থাকছে দুদিন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code