২৮৯ আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন যারা, দেখুন তালিকা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্ক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৮৯টিতে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টি। পার্টির চেয়ারম্যান জিএম কাদের ঢাকা-১৭ ও রংপুর-৩ আসনে মনোয়নয়ন পেয়েছেন। ঢাকা-১ আসনে (দোহার-নবাবগঞ্জ) মনোনয়ন পেয়েছেন সাবেক প্রতিমন্ত্রী, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি।

সোমবার সন্ধ্যায় জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে প্রার্থীদের নাম ঘোষণা করেন পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।

Manual8 Ad Code

তিনি বলেন, ৩০০ আসনের মধ্যে ২৮৯টির প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে আজ। বাকি ১১টি আসনে প্রার্থীর নাম পরে ঘোষণা করা হবে।

Manual2 Ad Code

নির্বাচনে ভোটের পরিবেশ সুষ্ঠু হলে এবং ভোটাররা ভোট দিতে কেন্দ্রে আসলে জাতীয় পার্টি ক্ষমতায় আসবে বলেও আশা প্রকাশ করেন মুজিবুল হক চুন্নু।

এর আগে পূর্ব ঘোষণা অনুযায়ী গত ২০ নভেম্বর থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করে জাতীয় পার্টি। ২৩ নভেম্বর ছিল ফরম বিক্রির শেষ দিন। পরে তা শুক্রবার (২৪ নভেম্বর) বিকাল পর্যন্ত বাড়ানো হয়।

প্রসঙ্গত, আগামী বছর ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।

Manual7 Ad Code

Finall MP List-300 Rezaul Bhai 27

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code