পুতিনের সঙ্গে যোগাযোগ রক্ষা নিয়ে যা বললেন ট্রাম্প

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual5 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস:

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান রিপাবলিকান মনোনীত প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা ছাড়ার পর থেকে রুশ রাষ্ট্রপ্রধানের সঙ্গে তিনি অন্তত সাতবার ফোনে কথা বলেছেন। এমনকি এই বছরও তাদের মধ্যে ফোনে কথা হয়েছে।

Manual6 Ad Code

যুক্তরাষ্ট্রের বিখ্যাত সাংবাদিক বব উডওয়ার্ডের নতুন বই ‘ওয়ার’-এ এমন দাবি করা হয়। তবে এমন খবরের বিষয়টি কৌশলে এড়িয়ে গেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ‘যদি করে থাকি, তবে এটা বুদ্ধিমত্তার পরিচয়।’

Manual4 Ad Code

মঙ্গলবার একটি সাক্ষাৎকার অনুষ্ঠানে ব্লুমবার্গের প্রধান সম্পাদক জন মিকলথোয়াইট সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে উডওয়ার্ডের নতুন বইয়ের প্রসঙ্গ টেনে এ বিষয়ে সরাসরি প্রশ্ন করেন।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code