যুক্তরাষ্ট্রে ঢুকছে রুশ পণ্য

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: ইউক্রেনে রুশ আক্রমণের ছয় মাস পার হলেও এখনও যুক্তরাষ্ট্রে রাশিয়ার বিভিন্ন পণ্যের প্রবাহ অব্যাহত রয়েছে। আক্রমণের পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অর্থনৈতিক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞার মাধ্যমে রাশিয়াকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করার অঙ্গীকার করেছিলেন। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বিভিন্ন পশ্চিমা দেশ রাশিয়ার ওপর নজিরবিহীন নিষেধাজ্ঞা জারি করেছে। তবু এখনও যুক্তরাষ্ট্রে ঢুকছে রুশ পণ্য। মার্কিন বার্তা সংস্থা এপি এখবর জানিয়েছে। এপি’র অনুসন্ধানে উঠে এসেছে, ইউক্রেনে রুশ আক্রমণের পর হতে এখন পর্যন্ত কাঠ, ধাতব বস্তু, রাবার ও বিভিন্ন পণ্যের ৩ হাজার ৬০০টিরও বেশি চালান যুক্তরাষ্ট্রের বিভিন্ন বন্দরে পৌঁছেছে। ২০২১ সালের একই সময়ের তুলনায় তা প্রায় অর্ধেক। ওই সময় ৬ হাজার রুশ পণ্যের চালান যুক্তরাষ্ট্রে পৌঁছেছিল। কিন্তু তবু এই চালানগুলোর ফলে গড়ে প্রতি মাসে ১০০ কোটি ডলারের বেশি বাণিজ্য হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code