২০২৬ সালের প্রথম দিকে গাজায় ‘শান্তির বোর্ড’ ঘোষণা করা হবে: ট্রাম্প

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ৯ মাস আগে

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজা ‘শান্তি বোর্ড’-এর সদস্যদের নাম ২০২৬ সালের প্রথম দিকে ঘোষণা করা হবে। বিশ্ব নেতাদের নিয়ে এই বোর্ড গঠিত হবে। বুধবার (১১ ডিসেম্বর  ট্রাম্প নিজেরি এ কথা জানিয়েছেন।

Manual5 Ad Code

তিনি হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেন, ‘আমরা আগামী বছরের শুরুতে এটি করব। শান্তি বোর্ড…এটি হবে সর্বকালের সবচেয়ে কিংবদন্তি বোর্ডগুলোর মধ্যে একটি।’ ট্রাম্প উল্লেখ করেন, মূলত এটি হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশগুলোর প্রধানদের বোর্ড। তারা সকলেই (এতে) থাকতে চায়।

Manual1 Ad Code

অবরুদ্ধ গাজা উপত্যকার জন্য ট্রাম্পের যুদ্ধবিরতি চুক্তির একটি গুরুত্বপূর্ণ অংশ হলো এই বোর্ড। যদিও এর সদস্যপদসহ গুরুত্বপূর্ণ বিশদ এখনো ঘোষণা করা হয়নি।

Manual2 Ad Code

ট্রাম্পের যুদ্ধবিরতি চুক্তির শর্তাবলী অনুসারে, এই বোর্ড গাজার প্রশাসনে সহায়ক ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, তিনি এই বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রসঙ্গত, গত ১১ অক্টোবর থেকে গাজায় মার্কিন মধ্যস্ততায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি গণহত্যার যুদ্ধ অঞ্চলজুড়ে নিহতের সবশেষ সংখ্যা ৭০ হাজার ছাড়িয়ে গেছে। একই সময়ে ১ লাখ ৭০ হাজারের বেশি বেশি মানুষ আহত হয়েছে। অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন।

চলতি বছরের শুরুতেও একটি যুদ্ধবিরতি ভঙ্গ করে ইসরায়েল গত ২৭ মে থেকে গাজায় পৃথক সাহায্য বিতরণ উদ্যোগ শুরু করে। এই পদক্ষেপের পর অঞ্চলটিতে দুর্ভিক্ষ প্রকট হয়ে উঠেছিল। ইসরায়েলি বাহিনী খাদ্য বিতরণ কেন্দ্রের কাছে জড়ো হওয়া ফিলিস্তিনিদের ওপরও গুলি চালিয়ে যায়। এর ফলে শত শত মানুষ নিহত হয়। সেই সঙ্গে দুর্ভিক্ষে শিশুসহ বহু মানুষের মৃত্যু হয়।

গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য নেতানিয়াহু ও তার প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। উপত্যকাজুড়ে যুদ্ধের জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code