আসিফ মাহমুদের প্রশ্ন ‘নৌকা’ মার্কাটা কোন বিবেচনায় শিডিউলভুক্ত করতে পাঠালেন’

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট

Manual6 Ad Code

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ যেখানে সেখানে নৌকাকে কেন আবার শিডিউলভুক্ত প্রতীক করার উদ্যোগ নেওয়া হয়েছে, সে প্রশ্ন নির্বাচন কমিশনের কাছে রেখেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এ বিষয়ে মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন তিনি।

Manual6 Ad Code

ওই পোস্টে উপদেষ্টা আসিফ মাহমুদ লিখেছেন, ‘অভিশপ্ত “নৌকা” মার্কাটাকে আপনারা কোন বিবেচনায় আবার শিডিউলভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠালেন? সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে এই গণ–অভ্যুত্থানকে আপনারা জাস্ট বৃদ্ধাঙ্গুলি দেখালেন। কাদের এজেন্ডা বাস্তবায়ন করতে এবং কাদের দেওয়ার জন্য এই মার্কা রাখছেন আপনারা?’

পোস্টে তিনি আরও লিখেছেন, ‘পরাজিতদের স্বপ্নের রিফাইন্ড আওয়ামিলীগকে তাদের মার্কা ফিরিয়ে দিতে চান? বাংলাদেশের একজন নাগরিক হিসেবে নির্বাচন কমিশনের প্রতি প্রশ্ন রইল।’ ডেস্ক বিজে

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • আসিফ মাহমুদের প্রশ্ন ‘নৌকা’ মার্কাটা কোন বিবেচনায় শিডিউলভুক্ত করতে পাঠালেন'
  • Manual1 Ad Code
    Manual6 Ad Code