নিরবে মে দিবস পালিত

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

 হবিগঞ্জ থেকে :

আজ শুক্রবার ১ মে ২০২০খ্রি. মহান মে দিবস। এবার ব্যতিক্রমী আঙ্গিকে দিবসটি পালন করা হচ্ছে। শ্রমজীবী মানুষ কর্মক্ষেত্রে বঞ্চনার শিকার হয়ে এর বিরুদ্ধে অধিকার আদায়ে বিশ্বের শ্রমিক এক হয়ে আন্দোলন করার দিন। এবারে দিবসটির প্রতিপাদ্য- ‘শ্রমিক-মালিক ঐক্য গড়ি, সোনার বাংলা গড়ে তুলি’। এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ পালিত হচ্ছে মহান মে দিবস। সারাবিশ্বে ছড়িয়ে পড়া করোনাভাইরাস মহামারি মোকাবিলায় সরকারি স্বাস্থ্যবিধি প্রতিপালনে সামাজিক দূরত্ব নিশ্চিতের লক্ষ্যে এ বছর মে দিবসের সব আনুষ্ঠানিকতা বাতিল করা হয়েছে।

Manual5 Ad Code

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তারা শ্রমজীবী মানুষসহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। মহামান্য রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, বিশ্বব্যাপী নভেল করোনা ভাইরাসের সংক্রমণ মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশেও করোনা ভাইরাস সংক্রমণের ভয়াল থাবা আঘাত করেছে। ফলে গভীর সংকটে পড়েছে শিল্প-প্রতিষ্ঠানসহ দেশের শ্রমজীবী মেহনতি মানুষ। এ পরিস্থিতিতে সরকার জনগণের পাশে থেকে ত্রাণকাজ পরিচালনাসহ সর্বাত্মক কার্যক্রম গ্রহণ করেছে।

Manual8 Ad Code

বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মহান মে দিবসের আদর্শে অনুপ্রাণিত হয়ে শ্রমিক এবং মালিক উভয়েই সু-সম্পর্ক বজায় রাখার মাধ্যমে কল-কারখানার উৎপাদন বৃদ্ধিতে আরও নিবেদিত হবেন। শ্রমিকদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের জন্য শ্রমিক কল্যাণ গঠন করা হয়েছে। করোনা ভাইরাসের প্রতিঘাত মোকাবিলায় দেশের রপ্তানি খাতের শ্রমিকদের বেতন দিতে ৫ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা করা হয়েছে।

Manual8 Ad Code

১ মে ১৮৮৬ সালে  আমেরিকার শিকাগো শহরের হে-মার্কেট চত্বরে শ্রমের ন্যায্যমূল্য ও দৈনিক আট ঘণ্টা কাজের দাবিতে কর্মঘট আহ্বান করেন শ্রমিকরা। এতে প্রায় তিন লাখ শ্রমিক অংশ নেন। শ্রমিকদের আন্দোলন দমন করতে সেদিন সমাবেশে এলোপাথাড়ি গুলি চালায় পুলিশ। এতে অনেক মেহনতি মানুষ নিহত হন। এছাড়া গ্রেফতার করা হয় অনেককে। পরে আন্দোলনে অংশ নেওয়ার অপরাধে ছয় শ্রমিককে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু দণ্ড কার্যকর করে সে সময়কার শাসকগোষ্ঠী। কারাগারে বন্দি অবস্থায় এক শ্রমিক আত্মহত্যা করেন।

এ দিবসটি আন্তর্জাতিক শ্রমিক দিবস যা মে দিবস নামে অভিহিত। প্রতি বছর ১ মে তারিখে বিশ্বব্যাপী উদযাপিত হয়ে থাকে। এটি আন্তর্জাতিক শ্রমিক আন্দোলন উদযাপন দিবস। পৃথিবীর বিভিন্ন দেশে শ্রমজীবী মানুষ এবং শ্রমিক সংগঠনসমূহ রাজপথে সংগঠিত হয়ে মিছিল ও শোভাযাত্রার মাধ্যমে দিবসটি পালন করে থাকে। বাংলাদেশসহ বিশ্বের প্রায় ৮০টি দেশে ১ মে জাতীয় ছুটির দিন হলেও এবার করোনাভাইরাস প্রাদুর্ভাবে দেশে সাধারণ ছুটি চলছে। তাই এবার মে দিবসের সব আনুষ্ঠানিকতা বাতিল করে অনেকটা নিরবেই পালিত হচ্ছে মে দিবস।।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code