লকডাউনে প্লেনে কর্মীদের বাড়ি পাঠানো ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: করোনাভাইরাসের মহামারির প্রথম দিকে আটকে পড়া কর্মীদের প্লেনে করে বাড়ি পাঠানো ভারতের মাশরুম চাষীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার দিল্লির একটি মন্দিরে পাপান সিং গেহলাত নামের এই ব্যবসায়ীর মরদেহ পাওয়া যায়। করোনাভাইরাসের মহামারির শুরুতে ২০২০ সালে ভারতে লকডাউন ঘোষণার পর চরম বিপাকে পড়েন নিজ নিজ রাজ্য থেকে অন্য রাজ্যে কাজ করতে যাওয়া অভিবাসী শ্রমিকেরা। হাজার হাজার শ্রমিক অন্য রাজ্যে আটকে পড়েন। কেউ কেউ হাজার হাজার মাইল পায়ে হেঁটে নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন। ওই সময়ে নিজের মাশরুম খামারের কর্মীদের বাড়ি পাঠাতে প্লেনের টিকেট কিনে ভারত জুড়ে নজর কাড়েন ৫৫ বছরের পাপান সিং গেহলাত। পুলিশ জানিয়েছে, বুধবার দিল্লিতে নিজ বাড়ির সামনে অবস্থিত একটি মন্দিরের সিলিং ফ্যান থেকে ঝুলতে থাকা এই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code