ইউক্রেনকে যুদ্ধের ট্যাংক দিতে পারে যুক্তরাজ্য

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

লন্ডন প্রতিনিধি: রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে ইউক্রেনকে প্রথমবারের মতো যুদ্ধের ট্যাংক দেওয়ার কথা বিবেচনা করছে ব্রিটেন। অজ্ঞাত সূত্রের বরাতে সোমবার স্কাই নিউজ এ খবর জানিয়েছে।

Manual5 Ad Code

খবরে বলা হয়েছে, গত কয়েক সপ্তাহ ধরে ব্রিটিশ সেনাবাহিনীর চ্যালেঞ্জার ২ যুদ্ধের ট্যাংক ইউক্রেনকে দেওয়ার বিষয়ে আলোচনা চলছে।

Manual6 Ad Code

ইউক্রেনকে পশ্চিমা ট্যাংক সরবরাহ করা হবে দেশটিকে সামরিক সহযোগিতার ক্ষেত্রে বড় পদক্ষেপ। তবে এই বিষয়ে ব্রিটিশ সরকার এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। স্কাই নিউজ বলেছে, প্রায় দশটি চ্যালেঞ্জার ২ ট্যাংক দেওয়া হতে পারে ইউক্রেনকে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code