এবার প্রিয়াঙ্কা গান্ধীর নাম ইডির চার্জশিটে

লেখক:
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক:

আর্থিক প্রতারণা মামলায় ইডির র‍্যাডারে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। প্রথমবার আর্থিক প্রতারণা মামলার চার্জশিটে প্রিয়াঙ্কার নাম উল্লেখ করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। প্রিয়াঙ্কার স্বামী রবার্ট বঢরার নামও রয়েছে ইডির চার্জশিটে।

Manual4 Ad Code

যে মামলায় প্রিয়াঙ্কার বিরুদ্ধে চার্জশিট পেশ হয়েছে ওই মামলায় নাম রয়েছে কুখ্যাত ‘মিডলম্যান’ সঞ্জয় ভাণ্ডারী ও প্রবাসী ব্যবসায়ী সিসি থাম্পিরও। কংগ্রেস নেত্রীর বিরুদ্ধে মূল অভিযোগ, দিল্লির এক রিয়েল এস্টেট সংস্থার মাধ্যমে তিনি হরিয়ানায় বহু জমি বেআইনিভাবে কিনেছেন। শুধু তাই নয়, একাধিক প্রতারণা মামলায় অভিযুক্ত প্রবাসী ব্যবসায়ী সিসি থাম্পির সঙ্গেও নাকি গভীর সম্পর্ক রয়েছে প্রিয়াঙ্কা গান্ধী এবং রবার্ট বঢরার।

ওই চার্জশিটে প্রিয়াঙ্কাকে অভিযুক্ত হিসেবেই দেখানো হয়েছে। রবার্ট বঢরাও ওই মামলায় অন্যতম অভিযুক্ত। রবার্টের নাম অবশ্য এই মামলায় আগেও জড়িয়েছে। রবার্টের ঘনিষ্ঠ দিল্লির ব্যবসায়ী মনোজ অরোরা এই আর্থিক প্রতারণা মামলার অন্যতম অভিযুক্ত। কুখ্যাত অস্ত্র ব্যবসায়ী সঞ্জয় ভাণ্ডারীর সঙ্গেও গান্ধী পরিবারের জামাতার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলেও অভিযোগ ইডির। প্রিয়াঙ্কার নাম এই চার্জশিটে প্রথমবার এলো।

Manual7 Ad Code

গান্ধী পরিবারের দুই সদস্য সোনিয়া ও রাহুল এরই মধ্যে ন্যাশনাল হেরাল্ড মামলায় ইডি এবং সিবিআইয়ের স্ক্যানারে রয়েছেন। রাহুল-সোনিয়াদের জেরার মুখেও পড়তে হয়েছে। এবার প্রিয়াঙ্কাকেও ইডির মুখোমুখি হতে হবে। লোকসভার আগে যা কংগ্রেসের জন্য বড় ধাক্কা হতে পারে। এমনিতেই এবার লোকসভা নির্বাচনে খোদ নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রিয়াঙ্কা গান্ধীর প্রার্থী হওয়া নিয়ে জল্পনা রয়েছে। তার আগেই কংগ্রেস নেত্রীর ভাবমূর্তি বড়সড় ধাক্কা খেলো।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code